Saturday, April 4, 2026

এবার খুলছে স্টেডিয়াম, সুইমিং পুল, বিজ্ঞপ্তিতে জানালো রাজ্য সরকার

Date:

Share post:

এ বার স্টেডিয়ামে (Stadium)বসেই খেলা দেখতে পারবেন দর্শকরা। বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি (notification) প্রকাশ করেছে রাজ্য সরকার (Govt Of WB)।

বুধবার রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

◾‘কন্টেনমেন্ট জোন’-এর আওতার বাইরে ‘আউটডোর স্পোর্টস’-এর জন্য সমস্ত স্টেডিয়াম এবং স্পোর্টস কমপ্লেক্স খুলে দেওয়া হচ্ছে।

◾সংশ্লিষ্ট স্টেডিয়ামে যত সংখ্যক আসন, ঠিক ততজনকেই প্রবেশের অনুমতি দেওয়া হবে।

◾কোভিড পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় স্টেডিয়ামে সামাজিক দূরত্ব মানতে হবে৷

◾যে কোনও ইভেন্টের আগে, মাঝখানে এবং পরে সংশ্লিষ্ট এলাকা ‘স্যানিটাইজ’ করতে হবে।

◾সমস্ত দর্শককে মাস্ক পরতে হবে এবং সঙ্গে স্যানিটাইজার রাখতে হবে।

◾যাঁরা সেই মুহূর্তে মাঠে নেই, সেই সমস্ত ক্রীড়াবিদ এবং কোচদেরও মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক।

◾খুলে দেওয়া হবে রাজ্যের সমস্ত সুইমিং পুলও। সেখানেও মানতে হবে নিয়মকানুন।

◾সুইমিং পুলে নিয়মিত জল পরিষ্কার রাখতে হবে এবং ক্লোরিন মেশাতে হবে।

প্রসঙ্গত, ২০২০-এর ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনতা কার্ফু জারি করেছিলেন। এরপরই থেকে গোটা দেশে বন্ধ হয়ে গিয়েছিল খেলাধুলো।
রাজ্য সরকারের বুধবারের নির্দেশের পরে খুশি ক্রীড়ামহল।

আরও পড়ুন-হোয়াইট হাউসের ভারত যোগ, বাইডেনের প্রশাসনে এবার বাঁকুড়ার সোহিনী

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...