Saturday, April 4, 2026

কয়লা-কাণ্ডে নাটকীয় মোড়, তদন্তে নামছে সিআইডি, কালই সাকতোড়িয়ায় ‘সিট’

Date:

Share post:

কয়লা কাণ্ডে নাটকীয় মোড়। কয়লা পাচারের অভিযোগের ভিত্তিতে এবার তদন্তে নামছে সিআইডি (CID)। রাজ্য সরকারের (WB gov) নির্দেশে তৈরি হয়েছে স্পেশাল টিম (SIT)। শুক্রবারই ইসিএলের সাকতোড়িয়া ( ECL head quarter Sanctoria) দফতরে পৌঁছে যাচ্ছে এই টিম। শুরু হবে তল্লাশি ও তদন্ত। শুধু তাই নয়, এই দল খোলা মুখ খনি (Open cast mines) যা আসানসোল- রানিগঞ্জ ( Asansol-Ranijung) এলাকায় ছড়িয়ে রয়েছে সেগুলিও সরেজমিনে দেখে তদন্ত রিপোর্ট তৈরি করবে। সিআইডির তদন্ত নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য।

ইতিমধ্যে কয়লা কাণ্ড নিয়ে তদন্ত করছে সিবিআই (CBI)। তার পাশাপাশি সিআইডির তদন্ত ঘোষণা। ইতিমধ্যে কলকাতা হাই কোর্ট (kolkata high court) একটি রায়ে স্পষ্ট জানিয়েছে, রেলের জমি এলাকা ছাড়া অন্য জায়গায় তদন্ত করতে গেলে সিবিআইকে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। ফলে সিবিআইয়ের তদন্ত অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে পড়েছে। কিন্তু তদন্তের গতি বহাল রাখতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সেই কারণে সরকারি তরফে সিআইডিকে নির্দেশ দিয়ে বলা হয়েছে কয়লা কাণ্ডে অবিলম্বে তদন্তে নামতে। আর এক্ষেত্রে ইসিএলের দায়ের করা ৩৩টি অভিযোগকে হাতিয়ার করে তদন্তে নামছে সিআইডি। স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হয়েছে। শুক্রবার সকালেই সাকতোড়িয়ার উদ্দেশে একটি টিম রওনা হচ্ছে। আসানসোলেও থাকছে স্থানীয় টিম। জোড়া ফলায় তদন্ত শুরু হবে সাকতোড়িয়া দফতর থেকে। সিআইডি সূত্রে খবর, দলমত নির্বিশেষে কাউকেই ছাড়া হবে না এই তদন্ত ও তল্লাশিতে।

আরও পড়ুন- পুরো ভারত বিক্রি দেবে মোদি সরকার, কটাক্ষ অনুব্রতর

Advt

 

Related articles

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...