Tuesday, June 23, 2026

২৫০-র বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরব, আমাদের লড়াই ধর্মকে নয়, কর্মকে সামনে রেখে: অভিষেক

Date:

Share post:

যেখানে বিধানসভা নির্বাচনের প্রচারে বারবার সাম্প্রদায়িক ইস্যুকে হাতিয়ার করছে বিজেপি (Bjp), সেখানে কর্মকে সামনে রেখে লড়াইয়ের ডাক দিলেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল (Tmc ) সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। প্রত্যয়ী অভিষেক জানান, আড়াইশোর বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরব।

বৃহস্পতিবার, গীতাঞ্জলি (Gitanjali) স্টেডিয়ামে তপশিলি জাতি-উপজাতি সম্মেলনে প্রধান বক্তা ছিলেন তৃণমূল নেত্রী মমতা (Mamata Bandopadhyay) বন্দ্যোপাধ্যায়। কিন্তু অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন অভিষেক। আর সেখানেই তিনি বলেন, “আমাদের লড়াই ধর্মকে সামনে রেখে নয় কর্মকে সামনে রেখে। জাতকে সামনে রেখে নয় ভাতকে সামনে রেখে। কবরস্থানকে সামনে রেখে নয়, কর্মসংস্থানকে সামনে রেখে”।

অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মোদি সরকারের তুলনায় তৃণমূল জমানায় উন্নয়ন এবং কর্মসংস্থানের খতিয়ান তুলে ধরেন। কৃষক আন্দোলনের উদাহরণ দিয়ে তিনি বলেন, দিল্লিতে আন্দোলন ঠেকাতে পারছে না, কৃষকদের সমস্যার সমাধান করতে পারছে না। অথচ বাংলায় এসে তারা কৃষক দরদী কথা বলছে।

তিনি বলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয়বার সরকার গড়বে তৃণমূল। এবং তাদের লক্ষ্য আড়াইশো বেশি আসন পেয়ে ক্ষমতায় আসা।

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...