Monday, April 6, 2026

মুখ্যমন্ত্রীর বাজেট পেশের শুরুতেই বিধানসভায় বিজেপির গোলমাল, উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগানও

Date:

Share post:

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অন্তর্বর্তীকালীন বাজেট পেশের শুরুতেই তাল কাটল বিজেপি (Bjp) বিধায়কের গোলমালে। বক্তৃতার শুরুতেই বিজেপি বিধায়করা (Mla) তুমুল হই-হট্টগোল শুরু করেন। ওয়েলে নেমেও বিক্ষোভ দেখান তাঁরা। কেন মুখ্যমন্ত্রী বাজেট পেশ করছেন? তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। যদিও রাজ্যপালের অনুমতিক্রমেই অর্থমন্ত্রী অসুস্থ থাকায় বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী। ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি। গণ্ডগোলের জেরে ক্ষুব্ধ হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। তিনি বারবার বলেন, “আপনারা আইন জানেন না, তথ্য জানেন না, রাজ্যপালের অনুমতিক্রমেই মুখ্যমন্ত্রী বাজেট পেশ করছেন”।

স্পিকার বার বার আর্জি জানানোর পরেও তাঁদের থামানো যায়নি। এমনকী, বিধানসভার মধ্যে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। পরে বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি।

অন্য দিকে বাম-কংগ্রেস (Left-Congress) আগেই বাজেট বয়কট করেছিলেন। ফলে কার্যত বিরোধীশূন্য বিধানসভায় বাজেট পেশ করেন মমতা।

আরও পড়ুন:‘কৃষকদের ভুল বোঝানো হয়েছে, আন্দোলন এক রাজ্যেই সীমিত’, সংসদে কৃষিমন্ত্রী

ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অতীতে রেলমন্ত্রী হিসেবে অনেক বাজেট পেশ করেছি আমি। অনেক বাজেট পেশের সাক্ষী থেকেছি। কিন্তু বাজেট পেশের সময় এ ধরনের হট্টগোল হয় না। আপনারা আসুন, বাজেট শুনুন। তার পরে তা নিয়ে আলোচনা, আপত্তি থাকতে পারে। তাতে অংশগ্রহণ করুন”। বাজেট পেশের সময় এ ধরনের হট্টগোলে নিন্দা করেন স্পিকারও।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...