Thursday, June 25, 2026

‘কৃষকদের ভুল বোঝানো হয়েছে, আন্দোলন এক রাজ্যেই সীমিত’, সংসদে কৃষিমন্ত্রী

Date:

Share post:

তিনটি কৃষি আইন(Farm Law) প্রত্যাহারের দাবিতে বিগত ৭০ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন(Protest) চালিয়ে যাচ্ছেন কৃষকরা। পাশাপাশি সংসদের বাজেট অধিবেশনেও এই আইনের বিরোধিতায় সরব হয়েছেন বিরোধী সংসদরা। এমন অবস্থার মাঝে শুক্রবার সংসদে উপস্থিত হয় কৃষি আইনের পক্ষে জোর সওয়াল করলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার(Narendra Singh Tomar)। তিনি জানিয়ে দিলেন, গোটা দেশ নয়, নির্দিষ্ট একটি রাজ্যেই সীমাবদ্ধ হয়েছে কৃষকদের এই আন্দোলন। পাশাপাশি তাঁর আরও দাবি কৃষকদের ভুল বুঝিয়া এই আন্দোলনের জন্য উস্কানি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)সরকার কৃষকদের কল্যাণের উদ্দেশ্যেই এই তিনটি আইন এনেছে।

শুক্রবার রাজ্যসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের কৃষক সংগঠন ও বিরোধী দলগুলি তিনটি কৃষি আইনে একটি তেও কোনো রকম ভুল দেখাতে পারেনি। আমরা বারবার প্রশ্ন করেছি আইনে কোথায় খামতি রয়েছে তা জানান। কিন্তু এখনো পর্যন্ত সেই খামতি দেখাতে কেউই এগিয়ে আসেনি।’ পাশাপাশি এমএসপি বা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ইস্যুতে তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই ন্যূনতম সহায়ক মূল্য দিতে শুরু করেছি। উৎপাদিত ফসলের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি মূল্য দেওয়া হচ্ছে। এছাড়াও আত্মনির্ভর প্যাকেজে কৃষি পরিকাঠামোয় এক লাখ কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়েছে। কৃষিক্ষেত্রে যাতে নতুন বিনিয়োগ হয়, তার ক্রমাগত চেষ্টা করছে সরকার।’

আরও পড়ুন:ভোট অন অ্যাকাউন্ট পেশ মুখ্যমন্ত্রীর

পাশাপাশি আলোচনার রাস্তা খোলা রেখেই তিনি জানান, ‘আমরা তখনও এবং এখনও স্পষ্ট ভাবে জানিয়েছি আইন সংশোধন করতে আমরা প্রস্তুত। তবে তার মানে এটা নয় যে আইনে কোথাও খামতি রয়েছে। একটি নির্দিষ্ট রাজ্যের মানুষকেই ভুল বোঝানো হয়েছে কৃষি আইন নিয়ে।’ এছাড়াও এই কৃষি আইনে সরকারের উদ্দেশ্য ব্যাখ্যা করে কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের কৃষকদের আয় দ্বিগুণ করাই আমাদের উদ্দেশ্য। পাশাপাশি দেশের জিডিপি বৃদ্ধিতে কৃষকদের যাতে সহযোগিতা থাকে সেটার দিকে লক্ষ্য রাখা হয়েছে। এই আইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপের অংশ। আমি সকলকে এটাই জানাতে চাই যে আমাদের সরকার কৃষকদের মঙ্গলের জন্যই কাজ করে যাচ্ছে।’

Advt

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...