Wednesday, April 8, 2026

ওড়িশার বিরুদ্ধে তিন পয়েন্ট চাইছেন হাবাস

Date:

Share post:

শনিবার আইএসএলে( isl) ওড়িশা এফসির ( odisha fc)বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান( atk mohunbagan)। ওড়িশার বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে লিগ টেবলে শীর্ষে উঠতে মরিয়া বাগান কোচ হাবাস।

শেষ ম‍্যাচে কেরলা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেয়ে ১৪ ম‍্যাচে ২৭ পয়েন্ট লিগ টেবিলে দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান। শীর্ষে থাকা মুম্বই থেকে ৬ পয়েন্ট পিছিয়ে। তাই হাবাসের লক্ষ‍্য এখন প্রতি ম‍্যাচে জয় পেয়ে শীর্ষে থেকে লিগ শেষ করা।

ওড়িশা ম‍্যাচ নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন,”আমরা মুম্বই সিটি এফসির বিরুদ্ধে যে ভাবনা নিয়ে খেলতে নেমেছিলাম, ওড়িশার বিরুদ্ধেও সেভাবেই খেলব। এই টুর্নামেন্টে সব ম্যাচই কঠিন। নতুন কোচ আসায় ওরা বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামবে। আমাদের একই ভাবে খেলতে হবে।’’

প্রতিম‍্যাচেই চোট আঘাতের কারণে পুরো দল নামাতে পারছেন না বাগান কোচ। যা নিয়ে বেশ চিন্তায় তিনি। ওড়িশার বিরুদ্ধে শুভাশিস বসু ও এদু গার্সিয়াকে পাচ্ছেন না হাবাস। এখনও চোট সারতে কিছুটা সময় লাগবে তাদের।

ওড়িশা ম‍্যাচের দুদিনের মধ‍্যেই বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে খেলতে নামবে বাগান শিবির। পরপর ম‍্যাচ হলেও এসব নিয়ে ভাবতে নারাজ হাবাস। এই নিয়ে হাবাস বলেন,” খুব কঠিন সূচী। ওড়িশার বিরুদ্ধে ম্যাচ খেলার ৪৮ ঘণ্টার মধ্যেই বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে হবে আমাদের। তবে তৈরি থাকতে হবে। এবছরের সূচী এমনই। এটা মেনে নিতেই হবে।”

আরও পড়ুন:শততম টেস্টে শতরান রান করে নতুন কীর্তি স্থাপন করলেন রুট

Advt

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...