Monday, June 22, 2026

শিশুশ্রম আইনকে বুড়ো আঙুল, পড়ুয়াদের দিয়ে নাড্ডার সভামণ্ডপের কাজ করানোর অভিযোগ

Date:

Share post:

শিশুশ্রম আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে জেপি নাড্ডার সফরের জন্যে প্যান্ডেলের গেট তৈরি, পতাকা লাগানো সব কাজের জন্যে ব্যবহার করা হচ্ছে। এই নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে হৈচৈ শুরু হয়ে গিয়েছে জেলায়।

আগামীকাল মালদহ সফরে আসছেন জেপি নাড্ডা পুরাতন মালদার সাহাপুরে কৃষকদের সঙ্গে বৈঠক শেষে বিশাল ব়্যালি হবে শহর জুড়ে। তার প্রস্তুতি এখন তুঙ্গে। আর সেখানেই খোদ বিজেপির জেলা কার্যালয়ের দফতরেই দেখা গেল স্কুল পড়ুয়াদের দিয়ে কাজ করানো হচ্ছে। বেশিরভাগ কাজিগ্রাম হাইস্কুলের পঞ্চম বা ষষ্ঠ শ্রেণির ছাত্র। প্রত্যেককে দিনে ৩০০ টাকা দেওয়ার চুক্তিতে কাজ করানো হচ্ছে বলে জানা গিয়েছে। দেখা গেল পড়ুয়ারা কেউ গেট করছে। কেউ ফ্লেক্স লাগাচ্ছে কেউ পতাকা লাগাচ্ছে। ক্যামেরা সামনে আসতেই কিছু বিজেপি নেতৃত্বের অঙ্গুলি হেলনে মুখ বন্ধ করে পালাতে পারলে বাঁচে পড়ুয়ার দল।

আরও পড়ুন- কলকাতার সিপি বদল: অনুজ শর্মার জায়গায় দায়িত্বে সৌমেন মিত্র

এদিকে জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডলের ব্যাখ্যা এটা তৃণমূলেরই কারসাজি। নাড্ডার সফরকে কালি লাগানোর অপচেষ্টা। অন্যদিকে, তৃণমূল সভানেত্রী মৌসম নূরের বক্তব্য, এই নিয়ে তাঁরা অভিযোগ জানাতে চলেছেন। তাঁর দাবি, তৃণমূল এমন নোংরা কাজ করে না।

আরও পড়ুন- শততম টেস্টে শতরান রান করে নতুন কীর্তি স্থাপন করলেন রুট

Advt

Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...