Sunday, April 5, 2026

হাওড়ায় রবিবার একসঙ্গে চার জনসভা বামেদের

Date:

Share post:

কংগ্রেসকে অনেকটাই পিছিয়ে দিয়ে জোটসঙ্গী বামেরা নেমে পড়েছে ভোট-ময়দানে৷

আগামী রবিবার হাওড়ার চার প্রান্তে একইসঙ্গে বামেদের (Left front) চারটি জনসভা হতে চলেছে। এই চারটি সভার দু’টিতে প্রধান বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Misra)৷ বাকি দু’টির মুখ্য বক্তা বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।একইদিনে সিপিএমের দুই শীর্ষনেতার চারটি জনসভা করার এই সিদ্ধান্ত বেনজির৷

গত রবিবার ডুমুরজলা ময়দানে বিজেপি ‘মহা যোগদান মেলা’ করেছিল। তার ‘জবাব’ হিসেবে আগামী রবিবারই ওই একই মাঠেই বড় জমায়েতের ডাক দিয়েছে তৃণমূল। টক্কর দিতে বাম শিবিরও কোমর বেঁধেছে। তাই আগামী রবিবার, তৃণমূলের সভার দিনেই, হাওড়ার চার প্রান্তে তারা চারটি জনসভা করতে চলেছে। একুশের ভোটের আগে হাওড়ায় বাড়তে চলেছে রাজনৈতিক উত্তাপ। তৃণমূল ও বিজেপিকে বিনা যুদ্ধে ভোটের জমি না ছাড়ার বার্তা দিতেই এই সমাবেশ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সিপিএমের হাওড়া জেলার সম্পাদক বিপ্লব মজুমদার জানিয়েছেন, রবিবার সাঁকরাইল এবং বালি অ্যাথলেটিক ক্লাবের মাঠের জনসভায় বক্তব্য রাখবেন সূর্যকান্ত মিশ্র। আর উলুবেড়িয়া থেকে গড়চুমুক যাওয়ার পথে শ্যামপুর রোড ও আমতার গাজিপুরের জনসভার বক্তা সুজন চক্রবর্তী। যদিও এই সভাকে নির্বাচনী সভা বলছেন না বিপ্লববাবু৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রাজ্যে বেকার সমস্যা সহ কয়েকটি নির্দিষ্ট দাবিতে ওইদিন চার জায়গায় সভা হবে বলে জানান তিনি।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...