Thursday, June 25, 2026

আমাকে ৫ কোটি টাকা দিলে মোদিকে খুন করব, ফেসবুকে লিখে গ্রেফতার যুবক

Date:

Share post:

৫ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রীকে(Prime Minister) খুন করব। প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য করে গ্রেফতার হল পন্ডিচেরির এক। গ্রেপ্তার হওয়া ৪৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম সত্যানন্দম। পন্ডিচেরির(Pondicherry) আর্যকুপ্পম গ্রামের বাসিন্দা সে। অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(১) ও ৫০৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন:পশুদের ওপর অত্যাচার প্রতিরোধ আইনে বদল আনছে কেন্দ্র, কুকুর মারলে এবার জেল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ৪৩ বছর বয়সী ওই ব্যবসায়ী ফেসবুকে পোস্ট করেন, যদি কেউ তাঁকে পাঁচ কোটি টাকা দেন, তাহলে তিনি প্রধানমন্ত্রী(Narendra Modi) নরেন্দ্র মোদিকে খুন করতে রাজি আছেন। কিছুক্ষণের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় পোস্টটি। পোস্টটি নজরে পড়ার পর এক ট্যাক্সিচালক স্থানীয় থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি পদক্ষেপ নেয় পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, তার ফেসবুক পোস্টে শুধুমাত্র প্রধানমন্ত্রীকে খুনের বিষয় নয়, একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে অপমানসূচক মন্তব্যের পাশাপাশি সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। যার জেরেই তাকে গ্রেফতার করার পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ৫০৫(১) ও ৫০৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলার পর তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত।

Advt

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...