Thursday, June 25, 2026

সদ্য মায়েদের জন্য শরীরচর্চার টিপস দিলেন শুভশ্রী

Date:

Share post:

আগের মতো স্লিম এবং ফিট হতে জিমে গিয়ে ঘাম ঝড়াচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গর্ভাবস্থায় দেহের পরিবর্তন হয় তাঁর। যা তিনি হাসিমুখে মেনে নিয়েছিলেন। তবে ইউভান হওয়ার পর থেকে সেই মেদহীন, স্লিম-ফিট চেহারার শুভশ্রীকে ফিরে পেতে জিমে গিয়ে কসরত করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সঙ্গে সদ্য মায়েদের উদ্দেশে বার্তাও দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শুভশ্রী স্টোরিতে নিজের শরীরচর্চার ভিডিও এবং একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে তাঁকে দেখা গিয়েছে একটি কালো রঙের টি-শার্ট এবং একটি কালো রঙের শর্টস পরে শরীরচর্চা করেছেন। অভিনেত্রী সদ্য মায়েদের উদ্দেশে লিখেছেন, ‘৫ মাসের মায়েরা, আমরা সকলে এখন আপার বডি লাইট ওয়েট দিয়ে শরীর চর্চা শুরু করতে পারি’। যদিও এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, পাঁচ মাস আগে অর্থাৎ গত বছরের সেপ্টেম্বরে ইউভানের মা-বাবা হয়েছেন রাজ-শুভশ্রী।

আরও পড়ুন-এবার ভুয়ো ভোটার খুঁজবে ‘বুথ অ্যাপ’

Advt

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...