Tuesday, March 24, 2026

মোদি সরকারের তিন কৃষি আইনের প্রতিবাদে ফের আত্মঘাতী এক কৃষক

Date:

Share post:

মোদি সরকারের তিন কৃষি আইনের প্রতিবাদে ফের আত্মঘাতী হলেন ৫২ বছর বয়সী এক কৃষক। রবিবার দিল্লির টিকরি সীমানায় ওই কৃষক আত্মহত্যা করেছেন বলে সূত্রের খবর। ওই কৃষকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

২৬ নভেম্বর থেকে দিল্লির সীমানায় আন্দোলন শুরু করেছেন কৃষকরা। তাঁদের দাবি, তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নিক কেন্দ্রীয় সরকার। একাধিকবার কেন্দ্র-কৃষি বৈঠকেও মেলেনি কোনও রফা সূত্র। ইতিমধ্যে ১১ বার কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসেন কৃষকরা। বৈঠকে ১২-১৮ মাসের জন্য নয়া কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল সরকার। কিন্তু, তা মানতে নারাজ দেশের কৃষকরা। এর আগে কেন্দ্র জানিয়েছিল এই আইনে সংশোধন আনার কথা। কিন্তু তাতেও রাজি নয় দেশের অন্নদাতারা। পাঞ্জাব, হরিয়ানা থেকে আসা কয়েকশো কৃষকদের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। কৃষি আইনের প্রতিবাদে এর আগেও কয়েকজন কৃষকের আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। কৃষি আইন বাতিল না হলে আন্দোলন চলবে বলে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতারা।

উল্লেখ্য, শনিবার চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দিয়েছিলেন কৃষকরা। সেই কর্মসূচিত্র মোদি সরকারের উদ্দেশে কৃষক নেতা রাকেশ টিকাইত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘২ অক্টোবর পর্যন্ত সময়। তার মধ্যে আইন প্রত্যাহার না করা হলে কৃষকরা অন্য রাস্তা বেছে নেবেন। ঘোষণা করা হবে পরবর্তী কর্মসূচি।’ কিছুদিন আগে সিঙ্ঘু সীমানায় কৃষকদের উদ্দেশে টিকাইত বলেছিলেন, ‘আমাদের স্লোগান কানুন ওয়াপসি নহি তো ঘর ওয়াপসি নহি’।

এর আগে প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্র চেহারা নেয় রাজধানী। ট্র্যাক্টর র‍্যালিকে কেন্দ্র করে উত্তাল হয় দিল্লি। পুলিশ-কৃষক সংঘর্ষে আহত হন কয়েকশো পুলিশ। ট্রাক্টর উলটে মারা যান এক কৃষক। মধ্য দিল্লির ITO-তে পুলিশের বাস ভাঙচুরেরও অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে।

আরও পড়ুন-মোদির আমন্ত্রণে ‘না’ মমতার, শিশিরের ‘অজুহাত’ অসুস্থতা

Advt

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...