Tuesday, April 7, 2026

আইএসএলে তৃতীয় জয় লাল-হলুদের

Date:

Share post:

আইএসএলে( isl) তৃতীয় জয় তুলে নিল এসসি ইস্টবেঙ্গল ( sc eastbengal)। রবিবার তারা ২-১ গোলে হারাল জামশেদপুর এফসিকে ( jamshedpur fc)। লাল-হলুদের হয়ে গোল করেন স্টেইনম‍্যান এবং অ‍্যান্টনি পিলকিল্টন।

ম‍্যাচে এদিন নির্বাসনের কারণে দলের সঙ্গে থাকতে পারেননি লাল-হলুদ কোচ রবি ফাউলার। ম‍্যাচে এদিন বেশকিছু পরিবর্তন করেন ফাউলার। সার্থক গুলুই, সৌরভ দাসকে মাঠে নামান তিনি।গোলে নামান সুব্রত পালকে। আর এতেই বাজিমাত লাল-হলুদ ব্রিগেডের।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় ইস্টবেঙ্গল। ম‍্যাচের ৬ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে এগিয়ে দেন স্টেইনম‍্যান। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় ইস্টবেঙ্গল। ম‍্যাচের ৬৮ মিনিটে গোল করে লাল-হলুদের হয়ে ২-০ করেন পিলকিন্টন। এরপর পাল্টা আক্রমণ চালায় জামশেদপুর এফসি। ম‍্যাচের ৮৩ মিনিটে জামশেদপুরের হয়ে ১ গোল করেন হার্টলি।

এদিন মাঝমাঠে লাল-হলুদকে ভরসা দিলেন সৌরভ দাস, মাঘোমা, নারায়াণ দাসরা। এই জয়ের ফলে ১৬ ম‍্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে রবি ফাউলারের দল।

আরও পড়ুন:তৃতীয় দিনের শেষে চাপে ভারত, ৯১ রান পন্থের

Advt

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...