Sunday, April 12, 2026

ডোমজুড়ে রাজীবের পদযাত্রায় কালো পতাকা, উত্তেজনা তুঙ্গে

Date:

Share post:

ডোমজুড়ে আর নয় অন্যায় কর্মসূচিতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা কেন্দ্র করে উত্তেজনা ছড়াল । সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিধায়ক। তার পদযাত্রা চলার সময় কালো পতাকা দেখানো হয়। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী, সমর্থকরা।
যদিও ওই বিক্ষোভকে গুরুত্ব দেন নি বিজেপি কর্মী সমর্থকরা । রাজীব বন্দ্যোপাধ্যায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
এদিন পদযাত্রা শুরুর আগে তৃণমূলত্যাগী প্রাক্তন বিধায়কের নাম না করে বিশ্বাসঘাতক অ্যাখ্যা দিয়ে একাধিক জায়গায় কালো রঙের পোস্টারও লাগানো হয়। বিজেপি এর জন্য শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ মানতে চাননি। তৃণমূলের তরফে এই ঘটনার জন্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করা হয়েছে ।

রাজীব আসার আগে থেকেই তাঁর নামে কালো পতাকায় ছেয়ে গিয়েছিল গোটা এলাকা। একাধিক জায়গায় তাঁর ছবিতে জুতোর মালা পরানো হয়। এমনকি নানা পোস্টারও চোখে পড়ে। তাতে কোথাও লেখা ছিল, ‘বিশ্বাসঘাতক,’ কোথাও ‘ভাগ গদ্দার ভাগ’, কোথাও আবার ‘ভাগ মীরজাফর ভাগ’।তৃণমূলে থাকাকালীন এই ডোমজুড়েরই বিধায়ক ছিলেন রাজীব।

Related articles

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...