Saturday, April 4, 2026

কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতের মধ্যেই ভারতের টুইটার অধিকর্তার পদত্যাগ

Date:

Share post:

কৃষক আন্দোলনকে (farmers protest) কেন্দ্র করে ভারত সরকারের (Indian govt.) সঙ্গে টুইটারের (twitter) সম্পর্ক যখন সংঘাতপূর্ণ, তখনই টুইটারের ভারতীয় শাখার নীতি নির্ধারক অধিকর্তার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন (resigns) মহিমা কল (mahima kaul)।

ভারতে টুইটারের নীতি নির্ধারণের বিষয়টি দেখাশোনা করছিলেন তিনি। গত ছ’বছর ধরে মহিমা এই দায়িত্বে। তবে জানুয়ারিতে হঠাৎই সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেন তিনি। জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই কাজ থেকে কিছুদিনের জন্য বিশ্রাম চান। অবশেষে তাঁর পদত্যাগের খবর নিশ্চিত করল টুইটার। মহিমার পদত্যাগের ঘোষণা করে টুইটার জানিয়েছে, ভারত এবং দক্ষিণ এশিয়ার নীতি নির্ধারক অধিকর্তা হিসাবে এবছরের শুরুতেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মহিমা কল। টুইটার তার কাজ ছেড়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে। তবে টুইটার ওঁর অভাব অনুভব করবে। পর্যবেক্ষকদের মতে, ভারত সরকারের সঙ্গে টুইটারের মনোমালিন্যের মধ্যে ভারতীয় টুইটার অধিকর্তার পদত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, “মোদিপ্ল্যানিংফারমারসজেনোসাইড” অর্থাৎ ‘কৃষকদের হত্যার পরিকল্পনা করছেন মোদি’, এই হ্যাশট্যাগ নিয়েই টুইটারের সঙ্গে কেন্দ্রের তীব্র সংঘাতের সূত্রপাত। টুইটারকে ওই হ্যাশট্যাগটি সরিয়ে দিতে বলে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। সেই সঙ্গে বন্ধ করে দিতে বলা হয়েছিল কৃষক আন্দোলন সমর্থনকারী ২৫০টি টুইটার অ্যাকাউন্টও। সরকারের নির্দেশ মেনে টুইটার ওই অ্যাকাউন্টগুলি কয়েক ঘণ্টার জন্য বন্ধ করলেও ফের তা চালু করে দেয়। এর পরিপ্রেক্ষিতে টুইটারকে নোটিস পাঠায় কেন্দ্র। জানিয়ে দেয় টুইটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এই টানাপোড়েনের মধ্যে টুইটার অধিকর্তার পদত্যাগ ঘটনায় নতুন মাত্রা যোগ করল।

আরও পড়ুন- উত্তরাখণ্ড তুষারধস: রুদ্ধশ্বাস উদ্ধারকার্যে বাঁচল ১৬ প্রাণ, এখনও নিখোঁজ ১৭০

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...