Tuesday, April 7, 2026

আজ ১৬তম বিধানসভার শেষ অধিবেশন, বাজেট বিতর্কের জবাবি ভাষণ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ সোমবার শেষ হতে চলেছে ১৬তম রাজ্য বিধানসভার (Assembly) শেষ অধিবেশনের শেষ দিন। পাঁচবছর আগে ২০১৬ সালে বিধানসভা ভোটের পর ১৬তম বিধানসভা গঠিত হয়েছিল। একুশে ফের বিধানসভা ভোট (Assembly Election) সেই নির্বাচনে নতুন সরকার গঠিত হওয়ার পর ফের ১৭তম বিধানসভা গঠিত হবে। এবং অধিবেশন শুরু হবে।

বিধানসভা সূত্রে খবর, আজ চলতি বিধানসভার শেষ অধিবেশনের শেষ দিনে বাজেটের (Budget) বা ভোট অন অ্যাকাউন্টস (Vote On Accounts) উপর বিতর্কের জবাবি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী ( CM) মমতা বন্দ্যেপাধ্যায় (Mamata Banerjee)। অর্থমন্ত্রী (Finance Minister) অমিত মিত্র (Amit Mitra) অসুস্থ থাকায় গত শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী। গত, শনিবার বাজেটের উপর বিতর্ক হয়েছে। সোমবারও বিতর্ক হবে এবং মুখ্যমন্ত্রী জবাবি ভাষণ দেবেন। কয়েকটি অর্থ বিল এদিন বিধানসভায় পাশ করানো হবে। আগামী আর্থিক বছরের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত সরকারি খরচ চালানোর জন্য ভোট অন অ্যাকাউন্টস বিধানসভায় পাশ করানো হবে।

উল্লেখ্য, বিধানসভার প্রতি অধিবেশন শেষ হওয়ার সময় প্রথা মেনে ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবের উপর বিভিন্ন দলের পরিষদীয় নেতারা বক্তব্য রাখেন। চলতি বিধানসভার শেষ অধিবেশন হওয়ায় এই আলোচনা অন্য মাত্রা নিতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিধানসভার সর্বশেষ অধিবেশনের শেষে সব বিধায়কের একসঙ্গে লনে দাঁড়িয়ে ছবি তোলার প্রথাও রয়েছে।

প্রসঙ্গত, চলতি বিধানসভার শেষ অধিবেশনটি একটু অন্যরকম। ১৯৮৪ সালে বাম জমানায় জ্যোতি বসুর পর এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী বাজেট পেশ করলেন। বছরের প্রথম বিধানসভার অধিবেশনটির শুরুতে রাজ্যপাল ভাষণ দেন। এবার সেটাও হয়নি। এই বিষয়ে বিতর্ক তৈরি হওয়ায় বিধানসভার স্পিকার (Speakers)বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banarjee) বক্তব্য ছিল, এটি বছরের প্রথম অধিবেশন নয়। গত বছর সেপ্টেম্বর মাসে যে অধিবেশনটি অনিদির্ষ্টকালের জন্য স্থগিত করা হয়, সেটি চালু করা হয়েছে মাত্র।

 

Related articles

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...