Thursday, June 25, 2026

ভোটে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে কমিশন

Date:

Share post:

যেভাবে ভোটের উত্তাপ ছড়াচ্ছে, তাতে ভোটের সময় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখাটা প্রথম থেকেই বিরাট চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। সেজন্য বেশ কিছু পরিকল্পনা নিয়েছে কমিশন। আর ভোটের আইন শৃঙ্খলার সঙ্গে যারা সরাসরি জড়িত, সেই পুলিশ কর্তাদের প্রশিক্ষণ দেওয়া হল সোমবার।  নির্বাচন কমিশনের তরফে এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে । এদিন ভাষা ভবনে ২৮ জেলা পুলিশ ও সাত পুলিশ কমিশনারেটের কর্তাদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২১-এর বিধানসভা ভোটের জন্য নির্বাচন কমিশনের কী কী নির্দেশিকা রয়েছে তাও জানানো হবে পুলিশকর্মীদের।

ভোটের সময়  কড়া নজর ভোটের আগের হিংসা রুখতে কমিশন বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে। মূলত এই প্রশিক্ষণে পুলিশকর্তাদের বোঝানো হবে কেমনভাবে খরচে নজরদারি করতে হবে। ভোটের আগে বা ভোটের সময় কোনও অভিযোগ এলে কীভাবে তা সামাল দিতে হবে। কী পদ্ধতিতে অভিযোগের তদন্ত হবে। কোনও রাজনৈতিক দলের সভা, সমিতি বা মিছিলে অনুমতি প্রদানের ক্ষেত্রে কোন কোন বিষয়ে নজর দিতে হবে। ভোটের আগে এবং ভোটের সময়ে কোভিড সংক্রমণ রুখতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে কী কী ব্যবস্থা করতে হবে ।  তাছাড়া ভোটে  কালো টাকার ছড়াছড়ি, বেআইনি মদের রমরমা আটকাতেও বদ্ধপরিকর কমিশন। পাশাপাশি ভোটারদের বুথমুখী হওয়ার আত্মবিশ্বাস জোগানোও পুলিশের কাজ। নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলে ভোটাররা আরও বেশি করে বুথমুখী হবেন । এলাকায় ভয়ের পরিবেশ দূর করে ভোটারকে আত্মবিশ্বাস দেওয়া, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রক্ষা করা পুলিশের ভোট-কাজের অঙ্গ। এদিনের প্রশিক্ষণে সেসব দিকও তুলে ধরা হতে পারে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...