Monday, April 13, 2026

পরিবর্তনযাত্রায় যোগ দিতে কোচবিহারে আসছেন শাহ, সাংগঠনিক শক্তি বৃদ্ধির চেষ্টা বিজেপির

Date:

Share post:

পরিবর্তনযাত্রার সূচনায় কোচবিহারে ১১ ফেব্রুয়ারি আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই কর্মসূচিকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বিধানসভা নির্বাচনের আগে চাঙ্গা করতে জোর দিয়েছে বিজেপি (Bjp)৷ হেভিওয়েট কেন্দ্রীয় নেতার এই জেলা সফরে যাতের ভোটের পালে হাওয়া তোলে তাই জেলা জুড়ে পরিবর্তন যাত্রা কর্মসূচি সফল করতে নানা ধরনের পরিকল্পনা নিতে শুরু করেছে দল। ছুটে আসছেন দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। সোমবার কোচবিহার (Coochbehar) রাসমেলা ময়দানে সভাস্থল ঘুরে দেখেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন বসু (Rathin Basu)।

বিজেপির যুব মোর্চার উদ্যোগে পরিবর্তন যাত্রার প্রচারে সাইকেল মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। তুফানগঞ্জের মারুগঞ্জ থেকে চিলাখানা পর্যন্ত সাইকেল চেপে কর্মসূচির প্রচারে দেখা গিয়েছে তাঁকে৷

রথীন বলেন, হেলিকপ্টারে কোচবিহারে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তিনি কাছেই রাসমেলা মাঠে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গে বিজেপির পরিবর্তনযাত্রা শুরু হবে ১১ ফেব্রুয়ারি। কোচবিহার শহরের রাসমেলা মাঠে লক্ষাধিক মানুষের জমায়েত করার লক্ষ্যমাত্রা মাথায় রেখে প্রচারের কাজ চলছে।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা ২২ দিন ধরে রথযাত্রা হবে। মাঝে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন রথযাত্রা হচ্ছে না। ওই দিন রাতে ফালাকাটায় রথ রাখা হবে।

কর্মসূচির প্রস্তুতি নিয়ে সোমবার জেলা পার্টি অফিসে প্রস্তুতি বৈঠক করা হয়েছে। কোচবিহার রাসমেলা মাঠ থেকে রথযাত্রা শুরু হয়ে প্রথম দিন পুন্ডিবাড়ি-ঘোকসাডাঙ্গা হয়ে পারাডুবি যাবে। সেখানে রাতে রথ থাকবে। ডাউয়াগুড়িতেও পরিবর্তন যাত্রা কর্মসূচিকে সামনে রেখে সভার পরিকল্পনা হয়েছে। কোচবিহার রাসমেলা মাঠে যেখানে রথ যাত্রার সূচনা হবে সেই দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগ দিয়েছেন৷ দলে যোগ দিয়ে দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখাও করেন। সেই বিধানসভাতেই এবারে পরিবর্তন যাত্রার সূচনা করে নির্বাচনের আগে কি বার্তা দিতে চলেছেন অমিত শাহ সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।

আরও পড়ুন-বিজেপির চাপেই কি সেলেবদের এক সুরে টুইট? তদন্তে মহারাষ্ট্র সরকার

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...