Monday, June 8, 2026

বেসরকারিকরণের প্রতিবাদে মার্চে ব্যাংক ধর্মঘটের ডাক

Date:

Share post:

ব্যাংক বেসরকারিকরণের (bank privatisation) প্রতিবাদে আন্দোলনের পথে নামতে চলেছে কর্মীরা( bank strike)। আগামী ১৫ ও ১৬ মার্চ গোটা দেশে ব্যাংক ধর্মঘটের ডাক দিল কর্মচারী ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। এই ধর্মঘট হলে মার্চ মাসে টানা চারদিন ব্যাংক বন্ধ থাকবে। কারণ তার আগে ১৩ ও ১৪ তারিখও ব্যাংক বন্ধ থাকবে। যার জেরে ব্যাপক সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।

একের পর এক সরকারি সংস্থার বেসরকারিকরণের পর এবার ব্যাংকেরও (Bank) বেসরকারিকরণ করার প্রস্তাব দিয়েছে মোদি সরকার। সম্প্রতি বাজেটে সেই ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রের এই প্রস্তাবের প্রতিবাদে এবার সরব ব্যাংকের কর্মচারীরাও।

আগামী ১৩ তারিখ মার্চ মাসের দ্বিতীয় শনিবার। স্বাভাবিকভাবেই সেদিন ব্যাংক বন্ধ । পরের দিন ১৪ তারিখ রবিবার। এর পর সপ্তাহের শুরুতেই দুদিন ব্যাংক বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। এর ফলে ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)-এর সভাপতি রাজেন নাগার বলেন, “ব্যাংকগুলির বেসরকারিকরণের উদ্যোগের প্রতিবাদে এই ধর্মঘট। আন্দোলন আরও জোরালো হতে পারে।” উল্লেখ্য, মার্চ মাসে হোলি উৎসবের জন্যও বন্ধ থাকবে ব্যাংক।

Advt

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...