Monday, April 6, 2026

নাড্ডার সফর ঘিরে জোড়া বিতর্ক: সিধু-কানুর বেদিতে জুতো পরে রক্ষী, অ্যাম্বুল্যান্সে ফুল!

Date:

Share post:

জে পি নাড্ডার (J P Nadda) সফর ঘিরে তৈরি হল বিতর্ক। জঙ্গলমহলে সিধু ও কানুর বেদিতে জুতো পরে দাঁড়াল নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান প্রাক্তন সাংসদ উমা সোরেন (Uma Soren)। বিজেপির আগ্রাসী মনোভাব ও জঙ্গলমহল দখল করার চেষ্টা বলে কটাক্ষ করলেন তিনি। পাশাপাশি, সভার জন্য ফুল নিয়ে যাওয়া হল অ্যাম্বুল্যান্সে (Ambulance) করে।

মঙ্গলবার, রাজ্য সফরে এসে সিধু ও কানুর মূর্তিতে মাল্যদান করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তার আগে নিরাপত্তার ছুতোয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জুতো পড়ে সিধু ও কানুর বেদিতে উঠে পড়েন বলে অভিযোগ। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া উমা সোরেনের। তাঁর মতে, সিধু-কানুকে ঈশ্বর জ্ঞানে পুজো করেন জঙ্গলমহলের মানুষ। সেই বেদিতে জুতো পড়ে ওঠাটা স্থানীয় মানুষের সেন্টিমেন্টে আঘাত দেওয়ার সমান।

পাশাপাশি, বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি সভার প্রস্তুতিতে অ্যাম্বুল্যান্সে করে ফুল-মালা নিয়ে যাওয়ার ঘটনাকেও তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। এ নিয়ে ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের সাফাই, অ্যাম্বুল্যান্সটি সভাস্থলে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। একইসঙ্গে অ্যাম্বুল্যান্সে ফুল নিয়ে যাওয়া বিষয়ে তিনি বলেন, রাস্তায় পেয়েছেন বলেই তুলে নিয়েছেন।

উমা সোরেনের অভিযোগ, বিজেপি জঙ্গলমহলে ভোট চাইতে আসেনি, হিংসা ছড়াতে এসেছে। এরকম হলে ফের এলাকা অশান্ত হয়ে উঠবে বলেও আশঙ্কাপ্রকাশ করেন তিনি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...