Friday, April 3, 2026

ভয়ে এ রাজ্যে কেউ মুখ খুলতে পারেন না : রাজ্যপাল

Date:

Share post:

ফের রাজ্যপাল-রাজ্যসরকার বিরোধ। ফের রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রকাশ্যে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল বলেছেন, ‘রাজ্যে সাংঘাতিক ভয়ের আবহ চলছে। আর এই ভয়ের আবহ এমনই যে, সাধারণ মানুষ মুখ খুলতে, কথা বলতেই লোক ভয় পায়।’ এর আগেও বেশ কয়েকবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন জগদীপ ধনখড়। এবারে আক্রমণের তীব্রতা এবং মেজাজ আরো বাড়িয়ে রাজ্যপাল বলেছেন, ‘স্বাধীনতা মানে ভয় থেকে মুক্তি, গণতন্ত্র মানে ভয় থেকে মুক্তি, সাংবিধানিক কর্মকাণ্ড মানে ভয় থেকে মুক্তি, আইনের শাসন মানে ভয় থেকে মুক্তি, কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে আমরা ভয়মুক্ত নই। ভয় এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে ভয়ের আবহ নিয়ে কথা বলতেও মানুষ ভয় পান। যা খুবই দুঃখজনক। পশ্চিমবঙ্গের মতো সাংস্কৃতিক এক রাজ্যে এহেন ভয়ের আবহের কোনও জায়গা নেই।’

তবে রাজ্যপালের এই বক্তব্যকে আমল দিতে চায় না তৃণমূল। রাজ্যপালকে উদ্দেশ্য করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘আগেও বলেছি, আবারও বলছি রাজ্যপাল এসব কথা বন্ধ করুন।’ উনাকে এসব মানায় না।

Advt

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...