Tuesday, June 23, 2026

কেন সীতার নেপালে, রাবণের লঙ্কায় জ্বালানির দাম কম? সাংসদের প্রশ্নের জবাব দিলেন মন্ত্রী

Date:

Share post:

সীতার নেপালে, রাবণের লঙ্কায় কেন জ্বালানির দাম কম? কেন রামের দেশে পেট্রল-ডিজেলের দাম কম নয়? রাজ্যসভায় প্রশ্ন তুললেন সমাজবাদী পার্টির সাংসদ বিশ্বম্ভর প্রসাদ নিষাদ। তাঁর প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

বিশ্বম্ভর বলেন, সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলছে। কিন্তু পেট্রল-ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এতে প্রভাব পড়ছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আন্তর্জাতিক বাজারের কথা বলছেন। সীতা মায়ের দেশ নেপালে পেট্রল-ডিজেলের দাম সস্তা। রাবণের দেশ শ্রীলঙ্কাতেও এর দাম তুলনায় কম। তাহলে রামের দেশেও কি পেট্রল-ডিজেলের দাম কমবে?

এর উত্তরে পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জবাব, ভালো প্রশ্ন। হাতে গোনা কয়েকটি দেশের নাম উল্লেখ করেছেন নিষাদ। এই দেশগুলিতে সবার জন্য জ্বালানি দেওয়া হয় না। ভারতের তুলনা কি এই দেশগুলির সঙ্গে করা হবে, নাকি বিশ্বের বৃহৎ অর্থব্যবস্থাগুলির সঙ্গে। এই দেশগুলির সঙ্গে ভারতের তুলনা করা ঠিক নয়। কারণ, ওই দেশগুলিতে সমাজের কিছু অংশই এই জ্বলানির ব্যবহার করেন। কেরোসিনের দামে ভারত ও এই দেশগুলির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখন বাংলাদেশ,নেপালে কেরোসিনের দাম ৫৭ থেকে ৫৮ টাকা। সেখানে ভারতে কেরোসিনের দাম প্রতি লিটারে ৩২ টাকা।

ধর্মেন্দ্র প্রধান আরও জানান, গত ৩০০ দিনে মাত্র ৬০ দিন দাম বৃদ্ধি হয়েছে পেট্রল-ডিজেলের। এর মধ্যে সাতদিন পেট্রল ও ২১ দিন ডিজেলের দাম কমানো হয়েছে। ২৫০ দিন দামে হ্রাস-বৃদ্ধি হয়নি। কেন্দ্র উৎপাদন শুল্ক বাড়িয়েছে, রাজ্যগুলি ভ্যাট বাড়িয়েছে। এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দাম একটা সূচক, আন্তর্জাতিক উৎপাদন অনুসারে দাম নির্ধারিত হয়।

আরও পড়ুন-বেনজির রায় হাইকোর্টের, রজঃস্বলা হলেই ইচ্ছানুযায়ী বিয়ের অধিকার মুসলিম মেয়েদের!

Advt

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...