Saturday, April 4, 2026

বাম ছাত্রদের নবান্ন অভিযানকে ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে ধর্মতলা চত্বর

Date:

Share post:

চাকরি, শিল্পসহ ১০ দফা দাবিতে বৃহস্পতিবার দুপুরে ১০টি বাম সংগঠনের(left organisation) নবান্ন(Nabanna) অভিযান ঘিরে তুমুল পুলিশি তৎপরতা। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হলো শহরকে। একদিকে কলেজ স্ট্রিট(College Street), যেখান থেকে মিছিল শুরু হবে, সেই অঞ্চল মুড়ে ফেলা হয়েছে পুলিশি ঘেরাটোপে। বইপাড়া স্তব্ধ বাম ছাত্র-যুবদের ভিড়ে। বাম সংগঠনের মিছিলে ভিড় চোখে পড়ার মত।

আরও পড়ুন:সকাল থেকে নবান্ন চত্বর উত্তপ্ত, আটক কয়েকজন বিক্ষোভকারী

মিছিল কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড দিয়ে ডোরিনা ক্রসিং হয়ে নবান্ন অভিমুখে যাওয়ার কথা। কিন্তু কলকাতা কর্পোরেশনের সামনে থেকেই শুরু হয়েছে পুলিশি ব্যারিকেড। পুলিশের লক্ষ্য, ডোরিনা ক্রসিং নয়, মিছিল আটকে দেওয়া হবে কলকাতা পুরসভার আগেই। মরিয়া বাম ছাত্র-যুবরাও। তাদেরও সাফ কথা, বাধা দিলে সঙ্ঘাত হবে। ফলে টানটান উত্তেজনা। গার্ড রেল রয়েছে রাস্তায়। তৈরি জলকামান। অতিরিক্ত পুলিশ রয়েছে পার্ক স্ট্রিট থেকে শুরু করে রানি রাসমনি, কেসি দাস সহ ধর্মতলা এলাকায়। দ্বিতীয় হুগলি সেতুতেও মাছি গলার সুযোগ নেই। সব মিলিয়ে ছাত্র-যুবদের নবান্ন অভিযান রুখতে তৈরি প্রশাসন। পাল্টা ভোটের মুখে শক্তি প্রদর্শনে মরিয়া বামেরাও।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...