Wednesday, April 8, 2026

প্লে অফে যাওয়ার সমীকরণ আরও কঠিন হল ইস্টবেঙ্গলের জন্য

Date:

Share post:

হায়দরাবাদের (Hyderabad) বিরুদ্ধে শুরুটা ভালই করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। নির্বাসনের কারণে গত ম্যাচের মতো এই ম্যাচেও রিজার্ভ বেঞ্চে থাকতে পারেননি প্রধান কোচ রবি ফাউল। যদিও সর্মথকরা আস্থা রেখেছিলেন টমি গ্রান্টের ওপর। ক্রম তালিকায় চার নম্বরে থাকা দলটির বিরুদ্ধে গুছিয়ে ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল। যার সুবাদে শুরুতে একটি গোলও তুলে নেয় তারা।

গতকাল সাংবাদিক সম্মেলনে গ্রান্ট আগেই জানিয়েছিলেন, রাজু গায়কোয়াডকে দলে রাখতে চাইছেন তিনি। ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল তাকে দলে নিয়েছিল। প্রথম ম্যাচে নেমে রাজু বুঝিয়ে দিয়েছিলেন তাকে দলে নিয়ে কোনো ভুল করেনি লাল-হলুদ শিবির। নিখুঁত ট্যাকেল এবং বিষাক্ত লম্বা থ্রো বারংবার বিপদে ফেলেছে বিপক্ষ দলকে। যদিও মাঝে তাল কেটেছিল চোট সমস্যা। তাই হায়দারাবাদের বিরুদ্ধে তাকে ম্যাচে পাওয়ার ব্যাপারে ছিল সংশয়। কিন্তু চোট সারিয়ে মাঠে ফিরে এসেছিলেন রাজু। শুরু থেকেই নিজামের শহরের বিরুদ্ধে তাকে ব্যবহার করলেন গ্রান্ট। এছাড়াও ফাউলারের মতো কোনো পরীক্ষা-নিরীক্ষা না করে নামিয়ে ছিলেন পূর্ণাঙ্গ শক্তির মশাল বাহিনীকে।

আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে অবশেষে সাজা ঘোষণা, ৭ বছরের কারাদণ্ড অরুণ মুখোপাধ্যায়ের

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটের মাথায় গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। নবাগত ব্রাইটের সৌজন্যে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। পিলক্লিন্টনের ফ্লিক থেকে বল ধরে ডিফেন্ডারকে এড়িয়ে গোল করে যান ব্রাইট। এদিকে ইস্টবেঙ্গলের কাছে এদিনের ম্যাচ ছিল ‘মাস্ট উইন’। লিগ টেবিলের নবম স্থানে থাকলেও অঙ্কের বিচারে রয়েছে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা। হায়দরাবাদকে হারাতে পারলে সেই কাজ অনেকটাই হতে পারত সহজ। সমর্থকরাও ভেবেছিলেন লিগে আরও একটি জয় আনতে চলেছে তাদের প্রিয় দল।

৮৩ মিনিটে প্রশ্ন থাকল রেফারির সিদ্ধান্ত নিয়ে। ব্রাইটকে কাট্টিমনি অবৈধভাবে বাধা দিলেও রেফারি পেনাল্টি দেননি বলে অভিযোগ। ম্যাচের অতিরিক্ত সময়ে তিন পয়েন্টের আশায় জল ঢালল হায়দারাবাদ। ৯২ মিনিটে আর আরিদানের গোলে সমতায় ফেরে তারা। ৯৭ মিনিটে হায়দরবাদ দশজনে হয়ে গেলেও ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি ইস্টবেঙ্গল। ফলে আট নম্বর ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের।

Advt

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...