Friday, April 3, 2026

কয়লা কাণ্ডে এবার তল্লাশি শুরু করলো ইডি

Date:

Share post:

কয়লা কাণ্ডে সিবিআইয়ের পর এবার তল্লাশি শুরু করলো ইডি৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর ১৫টি দল কলকাতা এবং জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়৷রাজ্যের ১০টি জায়গায় আজ তল্লাশি চালাচ্ছে ইডি। কলকাতা, মুর্শিদাবাদ, আসানসোল, রানিগঞ্জ, দুর্গাপুর, হলদিয়া সহ ১০টি এলাকায় আজ তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এবার বিনয় মিশ্রের উপর নজর ইডি-রও। এর পাশাপাশি আরও এক ইস্পাত কারখানার মালিকের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি।ইডি সূত্রে খবর, কয়েকজন ইসিএল কর্মী ও আধিকারিকের প্রত্যক্ষ সহযোগিতাতেই বেআইনি কয়লা উত্তোলন ও পাচার চলত৷ অভিযুক্ত কয়েকজন ইসিএল কর্মীকে জেরা করে গড়িয়ার বাসিন্দা মালাকার পদবীর ওই ইসিএল কর্মীর খোঁজ মেলে৷

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...