Saturday, April 4, 2026

সিভিক ভলেল্টিয়ারদের সমস্যা মিটিয়ে কল্পতরু মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার সিভিক ভলেল্টিয়ারদের জন্য সারা বছরই কাজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই জেলায় এসে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশির হাওয়া মালদা জেলার সিভিক মহলে। এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

মালদায় সিভিক ভলেল্টিয়ার সংক্রান্ত সমস্যা দীর্ঘদিনের। ২০১৩ সালে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের পর থেকে বছরে কাজ মিলত ছয় মাস। আসল কারন, মালদা জেলায় সিভিক ভলান্টিয়ারের শূন্যপদ ছিল ৪ হাজার ৬৫৪ টি ৷ কিন্তু ২০১৩ সালে সেই সংখ্যার থেকে অনেক বেশি যুবক ও যুবতিকে সেই পদে নিয়োগ করা হয়েছিল ৷ রাজ্যের মধ্যে একমাত্র এই জেলায় তৈরি করা হয়েছিল দু’টি প্যানেল ৷ প্রতি প্যানেলকে ছ’মাস কাজ দেওয়া হত৷ অনেক সিভিককর্মী বছরে ছ’মাস সরকারি কাজ করার পর বাকি ছ’মাস পেট্রল পাম্প, হোটেল সহ বিভিন্ন জায়গায় কাজ করতেন ৷ কিন্তু ছ’মাসের জন্য কাজ পেতেও তাঁদের সমস্যা হত ৷ শেষ পর্যন্ত এই সমস্যা থেকে মুক্তি পেলেন তাঁরা ৷  নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, এই জেলায় সিভিক ভলান্টিয়ারের শূন্যপদের সংখ্যা ৪ হাজার ৬৫৪ থেকে বাড়িয়ে ৭ হাজার ২৫৪ করা হয়েছে ৷ ফলে এখন থেকে বছরে ছয় মাস নয়, কাজ মিলবে সারা বছরই। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন মালদার জেলাশাসক সহ সমস্ত সিভিক ভলেন্টিয়াররা।

আরও পড়ুন- বিশ্বভারতীর সঙ্গীত ভবন থেকে উধাও প্রশ্নপত্র, বাতিল একাধিক পরীক্ষা

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...