Wednesday, April 8, 2026

জামশেদপুরের বিরুদ্ধে ম‍্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে যেতে মরিয়া হাবাস

Date:

Share post:

রবিবার আইএসএলে( isl) জামশেদপুর এফসির ( jamshedpur fc) বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান( atk mohunbagan)। প্লে অফের রাস্তা ইতিমধ্যেই পাঁকা করে ফেলেছে বাগান ব্রিগেড। রবিবার জামশেদপুরের বিরুদ্ধে জয় পেয়ে লিগ টেবিলে শীর্ষে যেতে মরিয়া হাবাসের দল।

এই মুহুর্তে ১৬ ম‍্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে বাগান ব্রিগেড। শীর্ষে থাকা মুম্বইয়ের থেকে এক পয়েন্ট পিছনে। তাই রবিবার জামশেদপুরের বিরুদ্ধে তিন পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে যেতে মরিয়া প্রীতম, প্রবীররা।

প্রথম লেগে জামশেদের বিরুদ্ধে ২-১ হেরেছিল এটিকে মোহনবাগান। সেই ম‍্যাচের রিপ্লে যাতে দ্বিতীয় লেগে না হয়, সেই দিকে নজর বাগান কোচ হাবাসের। জামশেদপুর নিয়ে হাবাসের বক্তব্য,” ওদের হেলায় হারাতে পারব কিনা সেটা মাঠে বল গড়ানোর আগে বলা সম্ভব নয়। তবে এই ম্যাচেও জয়ের খিদে নিয়ে ছেলেরা খেলবে। যদিও বিপক্ষে একাধিক ভাল ফুটবলার রয়েছে।”

জামশেদপুরের পরের ম‍্যাচই ডার্বি। তবে ডার্বিকে আলাদা গুরুত্ব দিতে নারাজ হাবাস। এদিন ডার্বি নিয়ে হাবাস বলেন,” প্লে অফ নিশ্চিত হলেও, এখনও শীর্ষে ওঠা হয়নি। আর সেটাই আমাদের লক্ষ্য। তাই পরবর্তী সবকটা ম্যাচ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আলাদাভাবে ডার্বিকে গুরুত্ব দিতে রাজি নই।”

এদিকে টানা ম‍্যাচ খেলে ক্লান্ত রয় কৃষ্ণা। ফিজির এই তারকাকে বিশ্রাম দেওয়ার কথা বললেন হাবাস। তাই রবিবারের ম‍্যাচে রয় কৃষ্ণা মাঠে নামছেন কিনা, তা নিয়ে ধোয়াশা থেকেই যাচ্ছে। এদিকে এদু গার্সিয়ার হ্যামস্ট্রিংয়ের চোট এখনও সারেনি। মাঠে ফিরতে আরও দশ দিন সময় লাগবে বলে জানালেন বাগানের হ‍্যেডস‍্যার।

আরও পড়ুন:রবিবার মহামেডানের মুখোমুখি দুর্বল অ‍্যারোস

Advt

Related articles

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...