Friday, April 3, 2026

বাজেটের ৭দিনের মধ্যেই পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) যেমন কথা তেমন কাজ। রাজ্য বাজেটে (Budget) ঘোষণা করার সাতদিনের মধ্যেই পার্শ্বশিক্ষক (Para Teacher) -সহ বেশ কয়েক শ্রেণির শিক্ষকের বছরে ৩ শতাংশ হারে বেতন (Salary) বৃদ্ধির (Increase) নির্দেশিকা জারি করা হল। গত ৫ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যে বাজেট পেশ করেন তাতে এই হারে বেতন বৃদ্ধির কথা জানানো হয়।

আরও পড়ুন-সোমবার চালু মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, ৫টাকায় ডিম-ভাত

এ বিষয়ে শিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি জারি করে তাতে জানানো হয়েছে, পার্শ্বশিক্ষক (প্রাথমিক ও উচ্চ প্রাথমিক), শিক্ষাবন্ধু, স্পেশ‌্যাল এডুকেটার ছাড়াও এসএসকে এবং এমএসকে-গুলির সহায়ক/সহায়িকা, সম্প্রসারক/সম্প্রসারিকরা এই সুবিধা পাবেন। এই নির্দেশিকা পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর।

পার্শ্বশিক্ষক-সহ অন্যান্যরা ৬০ বছর বয়সে অবসরের সময় এককালীন ৩ লক্ষ টাক করে অনুদান পাবেন বলে বাজেটে ঘোষণা করা হয়েছিল। ওই সংক্রান্ত নির্দেশিকা খুব তাড়াতাড়ি জারি হতে চলেছে।

প্রসঙ্গত, বিভিন্ন আর্থিক দাবিতে বেশ কিছুদিন ধরে পার্শ্বশিক্ষকদের সংগঠন সল্টলেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বাজেটের ঘোষণার পরেও ওই অবস্থান ওঠেনি। এবার দেখার, তাঁদের মনোভাবে কতটা পরিবর্তন আসে।

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...