Sunday, April 5, 2026

অক্সফোর্ডে বাঙালির নয়া ইতিহাস, রশ্মির আলোর চ্ছটায় প্রবাসী-উচ্ছ্বাস

Date:

Share post:

বিলেতে ইতিহাস। উজ্জ্বল বাঙালির মুখ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ানের সভানেত্রী পদে বসলেন বাঙালি ছাত্রী। নাম রশ্মি সামন্ত। গোটা ইংল্যান্ডে এখন রশ্মিকে নিয়ে চর্চা। বাঙালি মহলেও খুশির হাওয়া।

রশ্মি এখন লিনাকর কলেজের ছাত্রী। বিষয় ‘এনার্জি সিস্টেম’। কর্নাটকের মনিপাল ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক হয়ে লন্ডন যাত্রা রশ্মির। অক্সফোর্ডের স্টুডেন্ট ইউনিয়ানের প্রেসিডেন্ট পদে কোনও বাঙালি এই প্রথম।

আরও পড়ুন-দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নিয়ে নজির গড়লেন অশ্বিন

এমন এক চোখ ধাঁধানো পদে আসীন হয়ে উত্তেজিত রশ্মি। লক্ষ্য কী?

এক, পাঠ্যসূচি থেকে ঔপনিবেশিক ছাপ মুছে ফেল।

দুই, ঔপনিবেশিক ধ্যান ধারণার ধ্বজাধারী যেসব ব্যক্তির মূর্তি বা ছবি বিশ্ববিদ্যালয় চত্বরে রয়েছে তা সরিয়ে দেওয়া।

তিন, সমকামী ও রূপান্তরকামীদের সম্পর্কে বিভেদ মুছে ফেলা।

চার, প্রান্তিক মানুষের প্রতি বিশেষ নজর।

পাঁচ, কোভিড মোকাবিলায় আরও সতর্কতা।

ছয়, কার্বন দূষণ রোধে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা।

Advt

 

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...