Thursday, March 12, 2026

ব্যাঙ্কিং সমস্যার সমাধান বেসরকারিকরণ নয়, সরব প্রাক্তন RBI গভর্নর

Date:

Share post:

একাধিক ব্যাংকের একত্রীকরণের পাশাপাশি সম্প্রতি বাজেটে দেশের দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং একটি বিমান সংস্থার বেসরকারিকরণের প্রস্তাব দিয়েছে সরকার। তবে দেশের ব্যাংকিং ব্যবস্থার সমস্যা মেটাতে বেসরকারিকরণ বিকল্প হতে পারে না বলে মনে করছেন রিজার্ভ ব্যাংকের(RBI) প্রাক্তন গভর্নর এস এস মুন্দ্রা(S S Mundra)। সম্প্রতি বেঙ্গল চেম্বার তরফে আয়োজিত এক ওয়েবিনারে তিনি বলেন সবচেয়ে ভালো হতো যদি সরকার ব্যাঙ্কগুলির মালিকানা নিজেদের হাতে রেখে পরিচালনার দায়িত্ব পেশাদারদের হাতে তুলে দিত। মালিকানা সরকারের হাতে থাকলে বাজার থেকে মূলধন আদায় সহ নানান সমস্যার মোকাবিলা অনেক সহজ হয়ে যায় আবার পেশাদারিত্বের সঙ্গে কাজ চালানো সম্ভব হয়।

পাশাপাশি কেন্দ্রের সাম্প্রতিক বাজেটে ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদের বা এনপিএ সমস্যা মোকাবিলা করতে বাজেটে নতুন ঋণ পুনর্গঠন সংস্থা (এআরসি) এবং সম্পদ পরিচালন সংস্থা (এএমসি) তৈরির কথাও বলেছেন অর্থমন্ত্রী। সেই প্রেক্ষিতে ওই অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাঙ্ক এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুই এমডি-সিইও রাজকিরণ রাই এবং এস এস মল্লিকার্জুন রাও বলেন, অনেক সময়েই একাধিক ব্যাঙ্কের যৌথ ভাবে মঞ্জুর করা ঋণ অনুৎপাদক সম্পদে পরিণত হলে তা একাধিক এআরসি-র কাছে বিক্রি করা হয়। সে ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটির মধ্যে সমন্বয় সাধন করতে সমস্যা হয়। তাঁদের মতে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিই প্রস্তাবিত ওই এআরসি এবং এএমসি গঠন করবে বলে তাঁদের ধারণা। সে ক্ষেত্রে নতুন ব্যবস্থায় এনপিএ হয়ে যাওয়া একাধিক ব্যাঙ্কের যৌথ ভাবে দেওয়া ঋণ কিনবে ওই দুই সংস্থা। তাতে পরে তা বিক্রি বা পুনর্গঠন করা সহজ হবে।

আরও পড়ুন:ভোটের ময়দানে স্লোগান নিয়ে কাড়াকাড়ি: ‘খেলা হবে’

এ প্রসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ব্যাঙ্কিং বিশেষজ্ঞ তমাল বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমানে নিলামে দেশের ২৮টি এআরসি-র মধ্যে যেটি সব থেকে বেশি দর হাঁকে, তার কাছেই ব্যাঙ্কগুলি অনুৎপাদক সম্পদ বিক্রি করে। বাজেটে প্রস্তাবিত সংস্থা বিনা প্রতিযোগিতায় এনপিএ কিনে নিতে পারবে, এমন আইন চালু হলে ব্যাঙ্কগুলি ওই সম্পদ বেচে ঠিক দাম পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সে ক্ষেত্রে বাকি ২৮টি এআরসি-র ব্যবসার হাল কী দাঁড়াবে, তা নিয়েও প্রশ্ন থাকছে বলে জানান তিনি।

Advt

spot_img

Related articles

ইতিহাসে প্রথমবার: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ দিচ্ছে তৃণমূল

দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে 'ইমপিচমেন্ট' বা অভিশংসন প্রস্তাব আনতে চলেছে তৃণমূল...

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ...

LPG সরবরাহে সঙ্কট মোকাবিলায় SOP জারি করল রাজ্য, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করল রাজ্য সরকার (State Government)। নবান্ন (Nabanna)...