Wednesday, June 24, 2026

তিলজলা অপহরণ কাণ্ড: বোনের বিয়ের জন্য জমানো টাকা তুলে দিতে হয়েছিল ‘মুক্তিপণ’ হিসেবে

Date:

Share post:

বোনের বিয়ের জন্য তিন লক্ষ টাকা জমিয়ে রেখেছিলেন মহম্মদ নাদিম। কিন্তু দুষ্কৃতীদের দৌলতে সেই টাকা দিতে হলো মুক্তিপণ হিসেবে। ভোরের কলকাতায় (kolkata) এরকমই হাড় হিম করা অভিজ্ঞতা ২৯ বছর বয়সী যুবকের। আরও বিস্ময়কর, অভিযুক্ত ৪ দুষ্কৃতীদের মধ্যে তিনজনই তাঁর পরিচিত। ট্যাক্সিতে তুলে অপহরণ করার পর বন্দুক ঠেকিয়ে ভয় দেখানো হয় তাঁকে। দাবি করা হয় মুক্তিপণ, অন্যথায় প্রাণনাশ। একেবারে নিরুপায় হয়ে বোনের বিয়ের জন্য জমানো টাকা দুষ্কৃতীদের হাতে তুলে দেয় সে।

তিলজলা লেনের (Tiljala) বাসিন্দা ২৯ বছরের মহম্মদ নাদিম পেশায় একজন ওয়েব ডিজাইনার। শুক্রবার ভোরে সল্টলেক (Saltlake) থেকে বাইকে করে ফিরছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিল আরও এক বন্ধু৷ অন্য বাইকে করে আসছিলেন তিনি। নাদিম জানিয়েছেন, পর পর ৩ বার তাঁর বাইককে চেপে দিচ্ছিল একটি হলুদ ট্যাক্সি। এরপর সায়েন্স সিটির (Science City) কাছে বোটিং ক্লাব এলাকায় তাঁকে ছুরি দেখিয়ে জোর করে তোলা হয় ট্যাক্সিটিতে। চালক সহ মোট ৪ জন ছিল গাড়িতে। যার মধ্যে ৩ জনই নাদিমের পরিচিত!

নাদিমের অভিযোগ, গাড়ির মধ্যে তাঁর উপর চালানো হয়েছে অত্যাচার। বন্দুকের ভয় দেখিয়ে গাড়িতেই তাঁর কাছে থাকা ২১ হাজার টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এই টাকায় খিদে মেটেনি তাদের। বরং দাবি করে বসে আরও আরও টাকা। বাড়ি থেকে টাকা নিয়ে এসে দিতে বলা হয় নাদিমকে। না হলেই প্রাণনাশের আশংকা। এই অবস্থায় বাড়িতে থাকা ৩ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দুষ্কৃতীদের হাতে তুলে দিয়েছিলেন নাদিম। বোনের বিয়ের জন্য এই টাকাটা জমিয়ে রেখেছিলেন তিনি।

পুলিশকে যাতে কিছু না জানানো হয় সে ব্যাপারেও নাদিমকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও এরপর প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন মহম্মদ নাদিম।  সোহেল আলি ওরফে আমন ও শেখ আনসার আলি ওরফে নিয়াজ নামে ২ যুবককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

আরও পড়ুন: ভোটের ময়দানে স্লোগান নিয়ে কাড়াকাড়ি: ‘খেলা হবে’

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...