Saturday, April 4, 2026

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ কাজ, রবীন্দ্রসঙ্গীতে গৌতম দেব, প্রকাশিত ‘এ জীবন পুণ্য করো’

Date:

Share post:

আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল ‘এ জীবন পুণ্য করো’। নতুন প্রকাশিত ওই ডিভিডি’র মাধ্যমে তুলে ধরা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) গান এবং কবিতা। মোট সাতটি গান এবং সাতটি কবিতা রয়েছে এই সংকলনে। রবি ঠাকুরের কবিতাগুলি আবৃত্তি করেছেন প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় (Saumitra Chatterjee)। রবীন্দ্র সঙ্গীতগুলি গেয়েছেন বর্তমান পর্যটন মন্ত্রী গৌতম দেব (Gautam Deb)। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও টিজার প্রকাশ করা হয়েছে।

উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানতে পারা গিয়েছে রোগসজ্জার সপ্তাহখানেক আগে এই কবিতাগুলি রেকর্ড করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সুতরাং ওনার শেষ কিছু কাজগুলির মধ্যে অবশ্যই পরিগণিত হবে এই অ্যালবাম। সংস্কৃতিপ্রেমীরা যাতে এই সংকলন সহজেই নিজেদের সংগ্রহে রাখতে পারেন তার জন্য এর দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। মাত্র ৯০ টাকায় সংগ্রহ করা যাবে গান এবং কবিতার এই মেলবন্ধন। ডিভিডি’র নামকরণের মধ্যেও উদ্যোক্তারা দিয়েছেন নৈপুন্যতা এবং ভাবনার উৎকর্ষতা। সোমবার বিকেল চারটে নাগাদ ৯৩, চৌরঙ্গী রোডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এটি।

পরিকল্পনা এবং পরিচালনায় রয়েছেন শ্রী অনন্ত মজুমদার। উপস্থাপনায় ই ডি সিরিজ। অ্যালবামের অন্যতম মুখ্য আকর্ষণ অবশ্যই গৌতম দেব। তাঁকে এই ভূমিকায় বৃহত্তর ক্ষেত্রে আগে কখনও পাননি সাধারণ মানুষ। যদিও নিজেকে আকর্ষণ বলতে নারাজ তিনি। বরং সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ কাজ হিসেবেই মানুষ এই প্রয়াসকে মনে রাখবেন বলে আশাবাদী পর্যটন মন্ত্রী।

আরও পড়ুন: অতিমারির জের : ৪ টি বড় শহরে নাইট কার্ফু জারি

Advt

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...