Wednesday, June 24, 2026

অতিমারির জের : ৪ টি বড় শহরে নাইট কার্ফু জারি

Date:

Share post:

করোনাভাইরাসের প্রকোপ রুখতে গুজরাট সরকার নাইট কার্ফু জারি করল চারটি বড় শহরে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কার্ফু। অতিমারির বিস্তার রোধ করতে আহমেদাবাদ, সুরাট, ভাদোদরা এবং রাজকোটে রাতের কার্ফু জারি হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পঙ্কজ কুমার জানিয়েছেন, নাইট কার্ফুর সময় ১ ঘণ্টা কমানো হয়েছে। যেখানে রাত ১১ টা থেকে সকাল ৬ টা ছিল সেখানে রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত করা হয়েছে।

পঙ্কজ কুমার আরও জানিয়েছেন, রাতের কার্ফু গুজরাটের ৪ টি মেট্রো শহরে জারি করা হচ্ছে। মধ্যরাত থেকে সকাল ৬ টা পর্যন্ত। ১৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে।

আরও পড়ুন-পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরা কবে পাবেন ভ্যাকসিন? আভাস দিল কেন্দ্র

গত বছর নভেম্বরে দীপাবলির পর COVID-19-এর জেরে সরকার এই চারটি শহরে নাইট কার্ফু জারি করেছিল। ৩১ জানুয়ারি অবধি রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত করা হয়েছিল। রবিবার গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা ২৪৭ জন। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৬৫২৪৪।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...