Saturday, April 4, 2026

সুয়ারেজ-স্মৃতি এবার ISL-এ! ভারতীয় ফুটবলে বেনজির ঘটনা

Date:

Share post:

ভারতীয় ফুটবলে লুই সুয়ারেজের (Luis Suarez) স্মৃতি। কোনও দর্শনীয় গোল কিংবা দুর্দান্ত ফুটবলের (Football) জন্য নয়, বরং আইএসএল (ISL) মনে করালো সুয়ারেজের কামড় বসানোর ঘটনা। শনিবার এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে ম্যাচে দীপক টাংরে (Deepak Tangre) কামড়ে দিয়েছিলেন এফসি গোয়া দলের অধিনায়ক এদু বেদিয়া (Edu Bedia)। আপাতত এই ঘটনা রয়েছে অভিযোগের পর্যায়ে। অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে শাস্তির মুখে পড়তে পারেন এই বিদেশি ফুটবলার। জানা যাচ্ছে, চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) ইতিমধ্যেই প্রমাণ-সহ এআইএফএফ-কে (AIFF) চিঠি পাঠিয়েছে।

ঘটনাটি ঘটে ম্যাচের ৯৫ মিনিটে। বল দখলের লড়াইয়ে এদুর শরীরের উপর পড়ে যান দীপক। তিনি উঠতে যাওয়ার সময়ই কামড়ে দেন এদু, এমনটাই অভিযোগ দীপকের। অভিযোগ প্রমাণিত হলে বাকি মরশুম মাঠের বাইরে কাটাতে হতে পারে এদু বেদিয়াকে। এআইএফএফের ৪৯ নম্বর ধারা অনুসারে শস্তি পেতে পারেন তিনি। মাঠে অবশ্য এই ঘটনা চোখ এড়িয়ে গিয়েছিল রেফারির। কিন্তু ফুটবল আইনে রয়েছে, বিতর্কিত কোনও ঘটনার ব্যাপারে আলোচনা হতে পারে উক্ত ম্যাচের শেষেও। সেক্ষেত্রে এআইএফএফ-এর ধারা ৭৮ নম্বর অনুসারে করা যেতে পারে তদন্ত।

চলতি মরশুমে এদু বেদিয়ার বিরুদ্ধে শারীরিক ফুটবলের অভিযোগ অবশ্য এই প্রথম নয়। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিনি দেখাছিলেন লাল কার্ড। ঘটনার ছবি পোস্ট করে অভিযোগ উস্কে দিয়েছে রঞ্জিত বাজাজ। দীপককে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘ভাই তোমাকে বোধহয় র‍্যাবিশ টিকা নিতে হবে।’

আরও পড়ুন:  ‘করোনা-কালে জনগণের টাকা লুঠ করেছেন মোদি’, অসমে আক্রমণাত্মক রাহুল গান্ধী

Advt

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...