Saturday, February 21, 2026

‘করোনা-কালে জনগণের টাকা লুঠ করেছেন মোদি’, অসমে আক্রমণাত্মক রাহুল গান্ধী

Date:

Share post:

“দেশজুড়ে যখন অতিমারি চলছিলো, সেই সময়ে জনগণের টাকা লুঠ করেছেন প্রধানমন্ত্রী”।

অসমে (Assam) এক জনসভায় এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে (PM Modi) আক্রমণ করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। শিবসাগর জেলায় আয়োজিত এই জনসভায় কংগ্রেস সাংসদ আরও একবার ‘হাম দো, হামারে দো’ প্রসঙ্গ তুলে ধরেন৷ রাহুলের অভিযোগ, “প্রধানমন্ত্রী তাঁর প্রিয় দুই বিশেষ বন্ধুর ঋণ মকুব করে চলেছেন। আর সাধারণ ভারতবাসীর টাকা লুঠ করছেন।”

দেশের যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন, তার মধ্যেই রয়েছে অসম বিধানসভা ভোটও। সেই কারনেই ভোটের মুখে অসমে রবিবার জনসভা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে (CM Sarvananda) কটাক্ষ করে কংগ্রেস সাংসদ বলেন, “অসমের মুখ্যমন্ত্রী শুধু নাগপুর আর দিল্লির কথা শুনে কাজ করে।
রিমোট কন্ট্রোল দিয়ে টিভি নিয়ন্ত্রণ করা যায়, মুখ্যমন্ত্রীকে নয়। আপনাদের একটা নিজস্ব মুখ্যমন্ত্রী দরকার। তিনি শুধু অসমবাসীর কথাই শুনবেন, নাগপুর বা দিল্লির কথা নয়।”

আরও পড়ুন:রাজ্যে ফের ‘গোলি মারো’ স্লোগান, কাঠগড়ায় ভিএইচপি

এদিন অসম চুক্তি ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেন। রাহুলের ঘোষণা, “কংগ্রেস ক্ষমতায় ফিরলে দলের সব কর্মী এবং আমিও অসম চুক্তির নীতি মেনে চলবো। এক ইঞ্চিও সরবো না সেই চুক্তি থেকে।” তাঁর দাবি, “ঐক্যবদ্ধ অসম গড়েছে পূর্বতন কংগ্রেস সরকার৷ বিজেপি- আরএসএস অসমকে ভাগ করার চেষ্টা করছে”।

Advt

spot_img

Related articles

মাটি-গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা মাটিয়ায়: ঘরে ফেরা হল না ২ তরুণের

মাটি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। মাটিয়া (Matia) থানা এলাকার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুরে রাতের অন্ধকারে...

নোটিশের পর এবার মিমির বিরুদ্ধে FIR তনয় শাস্ত্রীর!

অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বনাম অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রীর (Tanay Shastri) লড়াইয়ে নতুন আপডেট। আইনি নোটিশ আগেই...

শেষ হবে না SIR-এর কাজ: আতঙ্কে গঙ্গায় ঝাঁপ প্রধান শিক্ষক বিএলও-র!

নির্দিষ্ট সময়ের মধ্যেই নথি যাচাইয়ের কাজ শেষ করে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বাংলার পূর্ণাঙ্গ ভোটার তালিকা। ফলে যে...

বাংলার সিনেমার জয়: ‘বিনোদিনী’ RIFF-এ পুরস্কার জিতে মত পরিচালক রামকমলের

জয়িতা মৌলিক একবছর পেরিয়ে এখনও পুরস্কারে ঝুলি ভরছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। সদস্য  সমাপ্ত ১২তম রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...