Friday, April 3, 2026

পর পুরুষের সঙ্গে সম্পর্ক! মহিলার কাঁধে চেপে ৩ কিলোমিটার ঘুরল শ্বশুরবাড়ির লোক

Date:

Share post:

বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও পাওয়া যায় নিম্নমানের কার্যকলাপের উদাহরণ। স্বামীর সম্মতিতে বিচ্ছেদ হওয়ার পর অন্য এক ব্যক্তির সঙ্গে স্বপ্ন বুনছিলেন মহিলা। যা একেবারেই মেনে নিতে পারেনি শ্বশুরবাড়ির লোকজন। এমনকি মহিলার এই স্বপ্ন বোনা পছন্দ হয়নি এলাকার লোকজনদেরও। তাই প্রয়োজন উচিৎ শাস্তি!

মহিলাকে যে শাস্তি দেওয়া হয়েছে তা এখন সামাজিক মাধ্যমে (Social Media) অনেকেই শেয়ার করেছেন। ভিডিও করা হয়েছিল ঘটনাটি। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গুনা জেলার সাগাই এবং বাঁশখেদি গ্রামের মাঝামাঝি এলাকায় এক কীর্তি করেছেন কিছু মানুষ। ভিডিওতে দেখা গিয়েছে মহিলার কাঁধে বসে রয়েছেন এক ব্যক্তি। আর তাকে কাঁধে করে হেঁটে চলেছেন ওই মহিলা। একটু যে থামবেন সে উপায়ও নেই। কারণ পিছনেই রয়েছে কিছু লোকজন। যাদের হাতে রয়েছে ব্যাট, লাঠি। থামলেই ব্যবহার করা হবে সেগুলি। ব্যক্তিটিকে কাঁধে নিয়ে ৩ কিলোমিটার হাঁটতে বাধ্য করা হয়েছে মহিলাকে।

নির্যাতিতা মহিলার অভিযোগ, স্বামীর সম্মতিতেই বিচ্ছেদ হয় তাদের। এরপর অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। স্বামীর আপত্তি না থাকলেও শ্বশুরবাড়ির লোকজনের কাছে ব্যাপারটা গর্হিত অপরাধের সমান। তাই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: আব্বাসের জন্য দরজা খোলা রেখে বাম-কংগ্রেস আসন রফা চূড়ান্ত

Advt

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...