Thursday, June 25, 2026

বামেদের নবান্ন অভিযানে এসে নিখোঁজ পাঁশকুড়ার দীপক

Date:

Share post:

রাজ্যে কর্মসংস্থান সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার নবান্ন অভিযান করে বামেদের ছাত্র যুব সংগঠন। বামেদের সেই নবান্ন অভিযানে এসে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সিপিআইএম কর্মী দীপক পাঁজা। থানায় মিসিং ডায়েরি করল পরিবার। দলের তরফে অভিযোগ দায়ের নিউ মার্কেট থানায়।

সবার জন্য শিক্ষা, নতুন শিল্প, চাকরি! এই দাবিতে বৃহস্পতিবার ছিল বাম-ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযান। সেই অভিযানে গিয়ে পাঁশকুড়ার এক প্রৌঢ় আর বাড়ি ফেরেননি বলে দাবি তাঁর পরিজনের। পাঁশকুড়ার খণ্ডখোলা এলাকার বাহারপোতা গ্রামে বাড়ি দীপকের। বৃহস্পতিবার স্থানীয় সিপিএম পঞ্চায়েত সদস্য প্রবীর পাইকের নেতৃত্বে ওই এলাকার ছ’জনের একটি দল নবান্ন অভিযানে যোগ দিতে এসেছিলেন। কিন্তু ডেরিনা ক্রসিংয়ের কাছে পুলিশ লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যান দীপক। পরে সবাই একত্রিত হলেও দীপক পাঁজার খোঁজ মেলেনি। তার কাছে ছিল না কোনো টাকাপয়সাও। আশেপাশের হাসপাতালে খুঁজেও দীপকের সন্ধান পাওয়া যায়নি। এমনকি পুলিশের গ্রেফতারির খাতাতেও দীপক পাঁজার নাম নেই। অবশেষে কোনো উপায় না পেয়ে নিউ মার্কেট থানায় দীপকের নামে নিঁখোজ ডায়রি করেন তার সঙ্গীরা। সোমবার সকালে নিখোঁজ দীপক পাঁজার বাড়িতে যান পাঁশকুড়ার সিপিএম বিধায়ক ইব্রাহিম আলি। তিনি জানিয়েছেন, হাওড়ার দিক থেকে বামেদের মিছিলে যোগ দিয়েছিলেন দীপক। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ- প্রশাসনকেই দায়ী করেছেন সিপিএম বিধায়ক।

আরও পড়ুন- নয়া শ্রম আইন, ১৫ মিনিট অতিরিক্ত কাজ করলেই মিলবে ওভারটাইমের টাকা

Advt

Related articles

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...