Friday, April 3, 2026

দিশা রবি গ্রেফতারিতে এবার সরব পাকিস্তান, মোদিকে তোপ ইমরানের দলে

Date:

Share post:

বিতর্কিত টুলকিট কাণ্ডে সম্প্রতি দিল্লি পুলিশ(Delhi Police) গ্রেফতার করেছে পরিবেশ ও সমাজকর্মী মাত্র ২১ বছর বয়সী দিশা রবিকে(DishaRavi)। এই গ্রেফতারের ঘটনায় ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এবার একই সুরে দিশা রবির গ্রেফতারের ঘটনায় মোদি সরকারকে তোপ দাগলো পাকিস্তান(Pakistan)। সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের(imran Khan) দল তেহরিক-ই-ইনসাফ(Tehreek i Insaaf) মোদি ও আরএসএসকে তোপ দেগে একটি টুইট করেছে। আর সেই টুইটকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

পাকিস্তানের শাসক দলের তরফে টুইট করে লেখা হয়েছে, ‘সমস্ত বিরোধীদের কণ্ঠরোধ করায় মোদি ও আরএসএসের আমলে ভারতে উদ্দেশ্য। সেই ধারা অব্যাহত রেখে এবার টুলকিট মামলায় দিশা রবিকে গ্রেফতার করা হলো।’ প্রসঙ্গত ভারতের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে এর আগেও একাধিকবার সরব হতে দেখা গিয়েছে ইমরান খানের দলকে। যদিও প্রতিবারই কড়া বার্তা দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফে। এবার দিশা রবির গ্রেফতারি নিয়ে পাকিস্তান যেভাবে সরব হলো তাতে দুই দেশের সম্পর্ক ফের একবার উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:আজ নিউ নরমাল সরস্বতী পুজো, পড়ুয়ারা অঞ্জলি দিচ্ছে অনলাইনে

উল্লেখ্য দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন সমর্থন জানিয়ে টুইট করেছিলেন পরিবেশ আন্দোলন কারী গ্রেটা থুনবার্গ সেই টুলকিট টুইটারে শেয়ার করতে দেখা যায় দিশাকে। ঘটনার তদন্তে নেমে সম্প্রতি তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নথি ছড়িয়ে দিয়েছিলেন দিশা। পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন নামে একটি খলিস্তানি গোষ্ঠীর সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে বলে অভিযোগ উঠেছে দিশার বিরুদ্ধে। পাশাপাশি আরও দাবি করা হয়েছে প্রজাতন্ত্র দিবসে হিংসা ছড়াতে তার আগেরদিন জুম মিটিং এ কথা-বার্তা হয়েছিল দিশা রবি, নিকিতা জ্যাকব, শান্তনু মুলুক সহ একাধিক অভিযুক্তের।

Advt

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...