Wednesday, June 24, 2026

আজ নিউ নরমাল সরস্বতী পুজো, পড়ুয়ারা অঞ্জলি দিচ্ছে অনলাইনে

Date:

Share post:

আজ (new normal Saraswati Puja) সরস্বতী পূজা। বাঙালির ঘরে ঘরে পুজোর আয়োজন করা হয়ে থাকে। বাগদেবীর আরাধনার হয় প্রতিটি স্কুল – কলেজ- সংগীত- শিক্ষা প্রতিষ্ঠানেও। তবে অন্য বারের মতো এবারের সরস্বতী পুজো নয়। করোনা আবহের জেরে সরস্বতী পুজোও এখন নিউ নর্মাল । কিছু স্কুলের পুজো হচ্ছে। তবে সেখানে ঠাসাঠাসি ভিড় নেই। কচিকাচাদের জমায়েত নেই। সবাই সবার থেকে দূরে দূরে দাঁড়িয়ে। মুখে মাস্ক হাতে স্যানিটাইজার আর মনে ভয়। আর যারা স্কুলে আসতে পারছে না তারা পুজো দেবে ভিডিও কলে অনলাইনে। সে যাই হোক। পুজো তো পূজাই।

আর সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পুজোর দিনে বাসন্তী শাড়ি আর বাসন্তী পাঞ্জাবিতে প্রথম প্রেম নিবেদন বহু বছরের রীতি। সেই আবেগের জোয়ারেও এবার ভাটা। সবাই সাবধানী। সবাই দূরে দূরে।

তবু তো আজ বাগদেবীর বন্দনা । তাই মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই হবে পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ আর খুদেদের হাতেখড়ি৷ সব মিলিয়ে শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে উত্‍সবের আমেজ৷

 

 

Advt

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...