Saturday, April 4, 2026

হাউসফুল মোতেরা টেস্টের টিকিট, উচ্ছ্বসিত সৌরভ

Date:

Share post:

জমে উঠেছে ভারত (India) বনাম ইংল্যান্ডের (England) চলতি সিরিজ। প্রথম টেস্টে পর্যুদস্ত হওয়ার পর দ্বিতীয় টেস্টে দুরন্ত কামব্যাক করেছে টিম ইন্ডিয়া। চার ম্যাচের টেস্ট সিরিজের (Test Series) স্কোরলাইন এখন ১-১। স্বভাবতই অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্ট৷ নবনির্মিত আহমেদাবাদের (Ahmedabad) স্টেডিয়ামে আসন্ন এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। টিকিট ‘হাউসফুল’ বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

পিঙ্ক বল টেস্টকে (Pink Ball Test) কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৌরভ। লকডাউন পরবর্তী ময়দানে কোনও ম্যাচকে কেন্দ্র এতোটা উন্মাদনা আগে দেখেনি দেশ। নবনির্মিত মোতেরায় দর্শক সংখ্যার নিরিখে এক নির্দশন গড়তে পারে বলে আশা করছেন মহারাজ। তিনি বলেছেন, “আহমেদাবাদে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। জয় শাহকেও এই কথাটা বলেছি। উনিও আগ্রহী এরকম টেস্ট ম্যাচ দেখার জন্য। আশা করবো স্টেডিয়ামের প্রত্যেকটি আসন দর্শক পরিপূর্ণ থাকবে। ছয়-সাত বছর পর ক্রিকেট ফিরছে আহমেদাবাদে। তাও আবার পিঙ্ক বল টেস্ট। দিন-রাতের টেস্ট আয়োজনের ব্যাপারে কলকাতায় যে আমরা ইতিহাস গড়েছিলাম সে কথা জয় শাহকে বলেছি।”

তিনি আরও বলেছেন, “আমরা সমর্থকদের মাঠে চাইছি। চেন্নাই ম্যাচ থেকেই আমরা দর্শকদের মাঠে চেয়েছিলাম। কিন্তু পরিকল্পনা বদলে তামিলনাডুকেই বেছে নেওয়া হয়েছিল। আমাদের কাছেও বিষয়টা একপ্রকার নতুন। কীরকম সাড়া পাওয়া যায় তার ওপর নির্ভর করেছিল আগামীদিনের সিদ্ধান্ত। আমি জানি গুজরাট ক্রিকেট সংস্থা দারুণভাবে আয়োজন করবে এই ম্যাচ। প্রত্যেকের কাছেই এই টেস্ট হতে চলেছে স্মরণীয়।” সৌরভের মতে টেস্ট ম্যাচকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেক সিরিজে পিঙ্ক বল টেস্ট হওয়া জরুরি।

আরও পড়ুন: পরিকল্পিতভাবে খুন করা হয়েছে মইদুলকে – অভিযোগ সুশান্ত ঘোষের 

Advt

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...