Tuesday, June 23, 2026

পাঞ্জাবে লজ্জার মুখে গেরুয়া শিবির, স্থানীয় নির্বাচনে কংগ্রেসের জয়জয়কার

Date:

Share post:

তবে কি ফিকে হতে শুরু করেছে নরেন্দ্র মোদি (Narendra Modi) ম্যাজিক? পাঞ্জাবের (Punjab) স্থানীয় নির্বাচনের দিকে চোখ রাখলে সেটাই মনে হবে। কারণ, মিউনিসিপ্যাল কর্পোরেশন (Municipal Corporation Election) নির্বাচনে একচেটিয়া জয়ের পথে কংগ্রেস (Congress)। দুপুর গড়ানোর আগেই সাতটি কর্পোরেশনের মধ্যে ছ’টিতে উড়েছে কংগ্রেসের পতাকা। যার মধ্যে উল্লেখযোগ্য ভাতিন্দা কর্পোরেশন। ৫৮ বছর পর এই প্রথম কংগ্রেসের কোনও নেতা বসতে চলেছেন ভাতিন্দা (Bhathinda) মেয়রের আসনে।

মোগা, হোশিয়ারপুর, কাপুরথালা, আবোহর, পাঠানকোট, বাতালা এবং ভাতিন্দায় বিজেপিকে (BJP) কার্যত খুঁজে পাওয়াই দুষ্কর। যার মধ্যে ভাতিন্দা জয় কংগ্রেসের নিরিখে এক ঐতিহাসিক ঘটনা। এই আসনটিতে বিজেপির দাঁত ফোঁটানোর সম্ভাবনা ছিল। কিন্তু টানা কৃষক আন্দোলনের জেরে অনেকেই মুখ ফিরিয়েছেন কেন্দ্রের দিক থেকে। গেরুয়া শিবির ত্যাগ করেছে তাদের দীর্ঘদিনের সঙ্গী শিরোমণি আকালি দল (SAD)। ভাতিন্দা লোকসভা আসন রয়েছে তাদের দখলে। যদিও কর্পোরেশন ভোটে জয় হাসিল করেছেন রাজ্যের অর্থমন্ত্রী মনপ্রীত সিং বাদল। তিনি আবার শিরোমণি দলের প্রধান সুখবির সিং বাদলের আত্মীয়।

পাঞ্জাবে এই হার বিজেপির জন্য অশনিসংকেত বলেই বলে করছেন রাজনৈতিক মহলের অনেকে৷ কারণ বিজেপি সমর্থকদের একটা বড় অংশ শহুরে ভোটাররা। শিরোমণি দলের সঙ্গে জোট বেঁধে দারুণ প্রভাব বিস্তার শুরু করছিল তারা। কৃষক আন্দোলনের প্রভাবে বদলেছে সেই ছবি। কৃষকদের প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ যে অনেকেই ভালোভাবে নেননি এই ফলাফল তারই উদাহরণ।

Advt

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...