Saturday, June 27, 2026

প্রসেনজিৎ-বিজেপি নেতা সৌজন্য সাক্ষাৎ, জল্পনা উড়িয়ে জানালেন দিলীপ

Date:

Share post:

রাজনীতি থেকে শত যোজন দূরে থাকতেই ভালোবাসেন তিনি। রাজনীতি নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কোনও মন্তব্য কোনওদিন করতে দেখা যায়নি টলিউডের ফার্স্ট ম্যান-কে। কিন্তু হঠাৎ টলিপাড়ার এভার গ্রিন হিরোর বাড়িতে বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আর তারপর থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

শুধু সাক্ষাৎ নয়, বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে নিজের লেখা বই “Amit Shah & March of BJP” উপহার অভিনেতাকে। যদিও এই সাক্ষাৎ নেহাতই সৌজন্যমূলক বলেই দাবি করেছে গেরুয়া শিবির। প্রসেনজিতের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়েছেন খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Advt

আরও পড়ুন-ফিরলেন ‘মূলস্রোতে’! ভোটের মুখে তৃণমূলের জাতীয় মুখপাত্রের গুরুত্বপূর্ণ পদে জিতেন্দ্র তিওয়ারি

উল্লেখ্য, এর আগে গত ২৩ জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জন্ম জয়ন্তীতে আমন্ত্রিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে হাজির হয়ে চা চক্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে সাক্ষাৎ ও আলাপচারিতা হয় তাঁর। তবে অনুষ্ঠানটি সরকারি ছিল। তবে এবার শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রসেনজিতের আলাপচারিতা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। তাহলে কি এবার পদ্ম শিবিরের দিকে পা বাড়াচ্ছেন অভিনেতা? আপাতত সেই জল্পনা জল ঢাললে বিজেপি রাজ্য সভাপতি।

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...