Wednesday, June 24, 2026

রুদ্রনীলের বিজেপি যোগের পরই ‘বাঙালি’ ‘বাংগালী’ হয়ে গেল, নেটিজেনদের সমালোচনার মুখে অভিনেতা

Date:

Share post:

বিজেপিতে যোগ দিয়েই একী বাঙালি বানান লিখলেন রুদ্রনীল! বুধবার দুপুর নাগাদ অভিনেতা রুদ্রনীল ঘোষ নিজের ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনও দিয়েছে। ছবি দুটির প্রথমটি হল বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্বিতীয়টি হল আরএসএস প্রধান মোহন ভাগবত এর সঙ্গে অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর ছবির ক্যাপশনে বাঙালিকে ‘বাংগালী’ লেখা। আর তা নিয়েই নেটাগরিকদের কটাক্ষের শিকার হতে হয়েছে রুদ্রনীলকে।

এই দুই ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে রুদ্রনীল লিখেছিলেন, “এই দুই বাংগালীর স্ট্রাগল, পরিশ্রম, বিচক্ষণতা, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত অনেক মানুষকে সাহস দেয়! নতুন ভাবে ভাবতে শেখায়!” এতেই আপত্তি জানায় নেট নাগরিকদের একাংশ।

কেউ লিখেছেন, “আচ্ছা বাঙালি নয়, বাংগালী! বাহ্”, সেখানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য কমেন্ট করেছেন। রুদ্রনীলকে কটাক্ষ করে দেবাংশু লিখেছেন, “প্রকৃত অর্থে বিজেপির গুণ আহরণ করেছেন বোঝাই যাচ্ছে! “বাংগালী” আবার কি ?? ওদের “বঙ্গাল” থেকে অনুপ্রাণিত নাকি ? আধা বিহারী এখনই হয়ে গেছেন!! উহু! এডিট করতে যাবেন না। এডিট হিস্ট্রিতে আগের বারের মত দেখা যাবে আবার..! তখন “পায়ের বেগেই” ইয়ে ফেটে যাবে আবার..!”

এই পরেই এক সংবাদমাধ্যমকে রুদ্রনীল জানান, সমস্ত ফোনে একরকম বাংলা ফন্ট থাকে না। সেই জন্য ‘বাংগালী’ শব্দটি লিখেছিলেন তিনি। তবে কিছু মানুষের প্রচুর সময় রয়েছে এ নিয়ে চর্চা করার। তাতে রুদ্রনীল বিন্দুমাত্র বিচলিত নন। কাউকে খুশি করার প্রয়োজন নেই তাঁর। তবে রুদ্রনীল মনে করেন, অর্ধেক জেনে বাকিটা অনুমান করে লিখে দেওয়ার যে প্রবণতা ইদানীং তৈরি হয়েছে, তা দুঃখজনক। তাঁর কথায়, “এতদিন এত কাব্য কবিতা লিখলাম, সেখানে কেউ বানান ভুল ধরতে এল না, হঠাৎ করে এর কী মানে হয়!” যাঁরা বিদ্রুপ করছেন তাঁরা কেউ ভাষাবিদ নয় বলেও জানান অভিনেতা। সঙ্গে তিনি এও জানান, এই ধরনের প্রতিক্রিয়া নিয়ে তিনি মাথা ঘামান না।

আরও পড়ুন- কেন্দ্র-রাজ্যকে একহাত নিয়ে শহরের বুকে কড়া ভাষণ অধীরের

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...