Friday, March 20, 2026

শেষ দুই টেস্টের জন্য দল ঘোষণা ভারতের

Date:

Share post:

শেষ দুই টেস্টের জন‍্য দল ঘোষণা করল ভারত( india)। ১৭ জনের দলে জায়গা হল না মহম্মদ শামি( mohammad shami) এবং নবদীপ সাইনির( navdeep saini)। দলে খুব একটা পরিবর্তন করেনি টিম ইন্ডিয়া। উমেশ যাদবের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তিনি যদি সেই পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে দলের সঙ্গে যুক্ত করা হবে তাঁকে। এমনটাই টুইট করে জানাল বিসিসিআই( bcci)। উমেশ যাদব সুস্থ না হলে দলে আসবেন শার্দূল ঠাকুর।

নেট বোলার হিসেবে দলে নেওয়া হয়েছে অঙ্কিত রাজপুত, আবেশ খান, সন্দীপ ওয়ারিয়র, কৃষ্ণাপ্পা গৌতম এবং সৌরভ কুমারকে। তৈরি থিকতে বলা হয়েছে কে এস ভরত এবং রাহুল চহারকেও। বিজয় হজারে ট্রফি খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে অভিমন্যু ইশ্বরন, প্রীয়ঙ্ক পঞ্চাল এবং শাহবাজ নাদিমকে।

এক নজরে দেখে নেওয়া যাক শেষ ২ টেস্টের ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্সর প‍্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।

আরও পড়ুন: ডার্বির প্রস্তুতিতে ব‍্যস্ত বাগান ব্রিগেড

Advt

Related articles

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...