Monday, March 30, 2026

নামখানায় অমিত শাহের বক্তব্য চলাকালীন বিশৃঙ্খলা, কালো পতাকা নিয়ে মহিলাদের বিক্ষোভ

Date:

Share post:

এবার অমিত শাহের (Amit Sah) জনসভায় (Rally) বিশৃঙ্খলা (Disarrangement) এবং তার জেরে সাময়িক উত্তেজনা। আজ, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার নামখানায় (Namkhana) বিজেপির (BJP) “পরিবর্তন যাত্রা’র সূচনা করতে গিয়ে সভাস্থলেই বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Shah)। ভিভিআইপি (VVIP) নিরাপত্তা (Security)সত্বেও সভাস্থলে বাঁশের ব্যারিকেড ভেঙে কালো পতাকা (Black Flag) দেখালেন বেশ কয়েকজন মহিলা। এই ঘটনায় রীতিমতো অস্বতিতে পড়ে যান বিজেপির নেতারা।

তবে বলপ্রয়োগ কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা হটিয়ে দেন বিক্ষোভকারী মহিলাদের। কিন্তু নতুন করে ফের আরও কয়েকজন বরং আরও বেশি মহিলা বিক্ষোভ দেখান। ফলে সাময়িকভাবে সভায় বিশৃঙ্খলা তৈরি হয়। অমিত শাহ নিজে সকলকে শান্ত হওয়ার জানান। বেকায়দায় পড়ে অমিত শাহ বক্তব্য রাখার সময় বলেন, “এসব মমতা বন্দ্যোপাধ্যায়েরই কারসাজি। এভাবে মহিলাদের সামনে ঠেলে দিয়েছেন বিক্ষোভের জন্য।” অন্যদিকে, নামখানার অমিত সভায় তেমন ভিড় কিন্তু চোখে পড়েনি।

আরও পড়ুন:গঙ্গাসাগরে শাহের সভায় বিজেপিতে যোগ দিলেন অভিনেতা হিরণ

Advt

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...