Thursday, March 26, 2026

রেকর্ড মূল্যে রাজস্থানে ক্রিস মরিস, কেকেআর এ শাকিব

Date:

Share post:

আইপিএলে( ipl) রেকর্ড মূল্যে রাজস্থান রয়‍্যালসে( rajasthan royals) ক্রিস মরিস(chris morris)। ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনে আইপিএলের সমস্ত রেকর্ড ভেঙেচুরে দিল রাজস্থান। গতমরশুমে ১০ কোটি টাকায় আরসিবিতে( rcb) ছিলেন মরিস।

গত মরশুমে ৯ টি ম্যাচ খেলে ৩৪ রান করেছিলেন নিয়েছিলেন ১২ টি উইকেট৷ বৃহস্পতিবার নিলামে মরিসের নাম উঠতেই রাজস্থান রয়‍্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ‍্যে চলে দড়ি টানাটানি। শেষ পর্যন্ত ১৬.২৫ কোটি টাকায় মরিসকে নিজেদের জালে তুলে নেয় রাজস্থান রয়‍্যালস।

ওপর দিকে গ্লেন ম‍্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটি টাকায় তুলে নিলেন রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোর।রির্চাডসনকে ১৪ কোটি টাকায় দলে নিলেন পাঞ্জাব। ৩.২০ কোটি টাকায় শাকিব আল হাসানকে দলে নিলেন কলকাতা নাইট রাইর্ডাস। ৭ কোটি টাকায় মইন আলিকে নিলেন চেন্নাই সুপার কিংস। ২.২০ কোটি টাকায় স্টিভ স্মিথকে নিলেন দিল্লি ডেয়ার ডেভিলস।

চেন্নাইয়ে এ বারের নিলামে ২৯১ ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ। ৮ দলের মধ্যে সব চেয়ে বেশি টাকা রয়েছে পঞ্জাব কিংসের হাতে। সব চেয়ে বেশি ক্রিকেটার নেওয়ার জায়গা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের।

আরও পড়ুন:বছরের প্রথম ডার্বিতে নামার আগে লাল-হলুদকে সমীহ হাবাসের, ব্রাইট আসায় দলে শক্তি বেড়েছে, বলছেন সন্দেশ

Advt

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...