Thursday, June 25, 2026

বৈশালীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ বিজেপি নেতার

Date:

Share post:

তৃণমূল থেকে বিজেপিতে এসেও পিছু ছাড়ছে না বিতর্ক! এবার তোলাবাজি সহ একাধিক বিষয়ে অভিযোগ উঠল বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার(Baishali Dalmia) বিরুদ্ধে। রাজ্য বিজেপির হাওড়া জেলা সভাপতি এমনকি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কাছে পৌঁছেছে চিঠি৷ চিঠি বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে। অভিযোগকারী হলেন বিজেপির বালি অঞ্চলের এক মণ্ডল সভাপতি। এ ঘটনাকে কেন্দ্র করেই শোরগোল পড়ে গিয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

গত ৩০ জানুয়ারি চার্টার্ড বিমানে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), প্রবীর ঘোষাল (Prabir Ghosal), রথীন চক্রবর্তীদের (Rathin Chakraborty) সঙ্গে দিল্লি যান বৈশালীও। সেখানে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। দলবিরোধী কাজের জন্য আগেই তাঁকে বহিষ্কার করেছিল তৃণমূল। সম্প্রতি বিজেপির মণ্ডল সভাপতির চিঠি ঘিরে জোর রাজনৈতিক শোরগোল শুরু হয় বালিতে। সেই চিঠিতে বৈশালীর বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ আনা হয়েছে। বিজেপির প্যাডে লেখা ওই চিঠিতে দাবি করা হয়েছে, দীর্ঘদিন এলাকায় দেখা যায়নি বিধায়ক বৈশালী ডালমিয়াকে। বদলে একজন প্রতিনিধি নিয়োগ করেছেন তিনি। সেই মহিলা এলাকার প্রোমোটার ও ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করেন। বৈশালীকে দলের কোনও দায়িত্ব না দেওয়া হয় সেই আবেদন জানানো হয়েছে চিঠিতে।

কিন্তু কে লিখল এই চিঠি? চিঠির নীচে সই রয়েছে রাধা রঞ্জন গোস্বামীর। তিনি আবার বালির এলাকায় বিজেপি মণ্ডল সভাপতি! যদিও ‘অভিযোগকারী’র দাবি, এই চিঠিটি তাঁর লেখা নয়। কেউ বা কারা সই নকল করেছে। পুরো বিষয়টা তিনি রাজ্য অফিসে জানিয়েছেন। পুরো ঘটনার জন্য তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।

আরও পড়ুন- গুরুত্বপূর্ণ গুরুবার: দক্ষিণ ২৪ পরগনায় একই দিনে মমতা-অভিষেক-অমিত

Advt

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...