Wednesday, March 25, 2026

আশঙ্কাজনক জাকির হোসেন, কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত

Date:

Share post:

রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হল।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর বাঁ পায়ে এবং হাতে গুরুতর আঘাত রয়েছে। ট্রমা কেয়ারে আপাতত তাঁকে রাখা হয়েছে।
তাকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় । তার জেরে গুরুতর জখম হন মন্ত্রী-সহ কয়েক জন।বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা ষ্টেশন চত্বরে জাকিরের উপর এই হামলা চালানো হয়। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর তাঁকে মুর্শিদাবাদ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
জানা গিয়েছে, বুধবার রাতে কলকাতা আসার কথা ছিল মন্ত্রীর। সেই জন্য ট্রেন ধরতে নিমতিতা স্টেশনে পৌঁছান তিনি। কনভয় ছেড়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর আহত হন মন্ত্রী। আহত হয়েছেন তাঁর কয়েকজন অনুগামীও। ঘটনার তীব্র নিন্দা করেছেন জেলা তৃণমূল সভাপতি আবু তাহের । তিনি বলেন, ‘দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন, এই আশা করি’। ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তির দাবি করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...