Monday, March 2, 2026

কয়লা পাচারকাণ্ডে ফের কলকাতা-সহ রাজ্যের ১০ জায়গায় CBI অভিযান

Date:

Share post:

কয়লা পাচারকাণ্ডে ফের কলকাতা-সহ রাজ্যের ১০ জায়গায় অভিযান CBI-এর। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই কলকাতা, পুরুলিয়া, আসানসোল, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার মোট ১০ জায়গায় তল্লাশি চালাচ্ছে।

সিবিআই সূত্রে খবর, গতকাল, বৃহস্পতিবার কয়লা পাচারকাণ্ডের মূল মাথা অনুপ মাজির শ্বশুরবাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সেখানে একাধিক সূত্র মেলার পর এদিন আসানসোলে জয়দেব মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। পুরুলিয়ার সাতোরিযার বলিতোড়ায় অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ট ব্যবসায়ী গুরুপদ মাজির বাড়ি ও অফিস সমেত চার জায়গায় হানা দিয়েছে সিবিআই।

Advt

আরও পড়ুন-সরস্বতীপুজোর পরেও বজরং দলের ফতোয়া পোস্টার, ক্ষুব্ধ পুরুলিয়া

সূত্রের খবর, এই দুই ব্যক্তিই কয়লা পাচার চক্রের সঙ্গে জড়িত। জানা গিয়েছে, সিপিএম-এর আমলে কয়লা পাচারের গোটা সাম্রাজ্য ছিল জয়দেব মণ্ডলের হাতে। এরপর ২০১১ সালে কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে জয়দেবকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। তাঁর কাছ থেকে বেশ কিছু হাতিয়ারও বাজেয়াপ্ত করা হয়। তারপর জামিনে মুক্তি পান তিনি। পুরুলিয়ায় যথেষ্ট প্রভাব রয়েছে গুরুপদ মাজির বলে অভিযোগ, লালার ব্যবসায় অংশীদার হওয়ার সুবাদেই এই প্রতিপত্তি বলে মনে করেন অনেকে। এছাড়া, বাঁকুড়ার মেদিয়ার তারাপুরের অমিয় স্টিল ফ্যাক্টরিতে হানা দিয়েছেন গোয়েন্দারা বলে খবর। এই ফ্যাক্টরিটির অফিস হচ্ছে কলকাতার লেনিন সরণিতে। অন্যদিকে, কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালা ও তার সঙ্গী রত্নেশ ভার্মার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন জানিয়েছে সিবিআই। এই আবেদনের বিষয়ে এদিন চূড়ান্ত রায় দেয়নি আদালত।

spot_img

Related articles

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য...

বিজেপি-বিরোধী, সংখ্যালঘু ও তফসিলিদের বেছে বেছে নাম বাদ! তথ্য-প্রমাণ তুলে তোপ অভিষেকের

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম...

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ...