Friday, April 3, 2026

শরীরের তিন জায়গায় সফল প্লাস্টিক সার্জারি, স্থিতিশীল মন্ত্রী জাকির হোসেন

Date:

Share post:

নিমতিতা স্টেশনে (Nimtita Station) তাঁর উপর ভয়ঙ্কর হামলার পরই কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন (Jakir Hossain)। তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় কলকাতার SSKM হাসপাতালে। সেখানেই গতকাল মন্ত্রীর পায়ে অস্ত্রোপচার (Operation) করা হয়। তবে হাসপাতাল সূত্রে খবর, আগামী আরও ২৪ ঘণ্টা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই (CCU) চিকিৎসকদের কড়া নজরদারিতে থাকবেন জাকির হোসেন। এরপর প্লাস্টিক সার্জারি (Plastic Surgery) বিভাগের অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকরা তাঁর ক্ষতিগ্রস্ত অঙ্গের চিকিত্‍সা ও পুনর্গঠন-পর্ব শুরু করবেন। জানা গিয়েছে, শরীরের তিনটি জায়গায় প্লাস্টিক সার্জারির সফল হয়েছে।

আরও পড়ুন:‘এরাজ্যে রাজনৈতিক হিংসা বন্ধ হোক’ : মৃত মইদুলের বাড়িতে গিয়ে বললেন বাদশা

বাঁ-পায়ের গোড়ালির উড়ে যাওয়া অংশ কোষ ও টিস্যু প্রতিস্থাপন করে পুনর্গঠন হবে। পায়ের ছিঁড়ে যাওয়া শিরা- উপশিরা হাত থেকে সংগ্রহ করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। হাত থেকে ধমনীর অংশ নিয়ে পায়ের ধমনী পুনর্গঠন করা হয়েছে। বুড়ো আঙুলের প্লাস্টিক সার্জারির পাশাপাশি
মন্ত্রীর পায়ের ত্বকও জোড়া লাগানো হয়েছে। প্রায় চার ঘণ্টার এই জটিল অস্ত্রোপচারের জাকির হোসেন আপাতত বিপন্মুক্ত ও স্থিতিশীল বলেই দাবি করেছেন চিকিৎসকরা।

এদিকে, জাকির হোসেনের উপর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। Z ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হতে পারে মন্ত্রীকে।

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...