Friday, June 26, 2026

শান্তি ফেরার অপেক্ষায় লাদাখ সীমান্ত, আটমাস পর সরলো চিনের সব সেনা!

Date:

Share post:

দীর্ঘ আলোচনার পর লাদাখ সীমান্তে ফিরতে চলেছে শান্তি। প্রায় আটমাস পর প্যাংগং লেকের দু’ধার থেকেই সরে গেল চিনের সব সেনা। ভারতের পক্ষ থেকেও অবশ্য সেনা প্রত্যাহার করা হয়েছে। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। জানুয়ারির শেষের দিকেও প্যাংগং লেকের উত্তরভাগে লালফৌজের মিলিটারি ক্যাম্প দেখা যাচ্ছিল। কিন্তু এখন তা আর দেখা যাচ্ছে না। লেকের দুই ধারই ফাঁকা। ফলে ভারত ও চীনের মোতায়েন থাকা সেনাবাহিনী, ট্যাঙ্ক প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।

দুই দেশের মধ্যে সামরিক স্তরে উচ্চ পর্যায়ের বৈঠকের পর চলতি মাসের শুরু থেকেই লেকের দুধার থেকে সেনা সরানোর কাজ শুরু হয়। সরিয়ে নিয়ে যাওয়া হয় সাঁজোয়া গাড়ি, ট্যাঙ্ক, অস্ত্রশস্ত্রও। পাশাপাশি প্যাংগংয়ে যে সব অস্থায়ী ক্যাম্প নির্মাণ করা হয়েছিল, তাও সরিয়ে ফেলা হয়েছে।

কিন্তু প্যাংগং থেকে সেনা প্রত্যাহার হলেও এখনও ডেপস্যাং, হট স্প্রিং ও গোর্গা অঞ্চলগুলিতে সেনা মোতায়েন রয়েছে। সেই বিষয়ে শনিবার দু’দেশের মধ্যে সামরিকস্তরের বৈঠকে হবে।

প্রসঙ্গত , গতবছর পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে ঘিরে ভারত-চিন বিরোধ শুরু হয়েছিল । জুন মাস নাগাদ তা ভয়াবহ আকার ধারণ করে। গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষ, হাতাহাতি হয়। তাতে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। মারা য্য় চিনের সেনারাও। গত চার দশকে ভারত-চিন সীমান্তে সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়।
এরই পাশাপাশি পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে চিনের পাঁচজন সেনার মৃত্যু হয়েছিল। সেটি প্রথমদিকে স্বীকার করেনি সে দেশের সেনা আধিকারিকরা। কিন্তু শুক্রবার আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করে নিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...